মুম্বই ছবির শ্যুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম একাধিক ক্রু-মেম্বার

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনার শিকার পরিচালক লাভ রঞ্জনের শিরোনামহীন সিনেমার শ্যুটিং সেট। যে ছবিতে অভিনয় করছেন, অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। এখনও পর্যন্ত খবরে জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং সেটেই ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লিঙ্ক রোডের কাছে আন্ধেরি ওয়েস্টের চিত্রকূট স্টুডিওতে। যেখানে এই ছবির একটি গানের শ্যুটিংয়ের সেট তৈরি করা চলছিল। তবে প্রতিবেদন অনুসারে, সেটে আপাতত কোনও শ্যুটিং চলছে না। তাই এখনও পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি আরও খবর পাওয়া গিয়েছে যে, যেখানে আগুন লেগেছিল সেই এলাকার পাশের সেটেই শ্যুটিং করছিলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রের নাতি এবং সানি দেওলের ছোট ছেলে রাজবীর। রাজবীরের এটাই প্রথম চলচ্চিত্র। ঘটনার সময় নাকি তিনি এই ছবির একটি দৃশ্যের মাঝে ছিলেন। সৌভাগ্যক্রমে, তিনি এখন নিরাপদ। ইতিমধ্যেই এই ছবির শুটিং বন্ধ করে কাস্ট-এবং-ক্রুদের বাড়িতে পাঠানো হয়েছে। তবে লভ রঞ্জনের ছবির সেটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, রাজবীরের ছবির সেটের ক্ষতি হয়।

মুম্বই সংবাদমাধ্যম অনুসারে, মুম্বই সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে লেভেল 2-এ আগুন লেগেছে। প্রায় ১০০০ বর্গফুট এলাকা জুড়ে আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন এবং দুটি জলের ট্যাঙ্ক পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে। আর রণবীর এবং শ্রদ্ধার ছবির সেটে আগুন লাগার খবর ছড়িয়ে পেয়েই ভক্তদের মধ্যে উদ্বিগ্নের সৃষ্টি হয়েছে। গোটা সেট আগুনে পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হয়নি। আপাততঃ ওই শ্যুটিং গ্রাউন্ডটি সিল করা হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ওই সেটের একটি সূত্র জানিয়েছে, রণবীর এবং শ্রদ্ধা আজ শুটিং করছেন না। লাভ রঞ্জনের পরিচালনায় রণবীর- শ্রদ্ধা অভিনীত এই ছবির সেটে সবচেয়ে বড় গানের শ্যুটিং সম্পূর্ণ করার কথা রয়েছে। যেখানে ৪০০ জন ডান্সারের এই গানে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি শ্রদ্ধা কাপুর এবং রনবীর এই গানের কিছু অংশ শ্যুটিং শুরুও করেছিলেন। কিন্তু শ্রদ্ধা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। আগামী পরশু থেকেই এই গানের শ্যুটিং শুরু করার কথা রয়েছে। সূত্রের মতে, সেটে চূড়ান্ত আলোকসজ্জার সময় এই ঘটনাটি ঘটায় আগুন থেকে বাঁচতে গিয়ে কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন এবং তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সেটের ক্ষতি সম্পর্কে একটি ইংরেজি প্রতিবেদন অনুযায়ী, “ওই সেটের তিনটি তলাই পুড়ে গিয়েছে।”

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য