প্রথমে কেকে’র কণ্ঠে রেকর্ড হয়েছিল ‘আশিকি ২’-এর গান, তাহলে অরিজিৎ কীভাবে জায়গা পেল?

ছবির পরিচালক মোহিত সুরি প্রথমে আদিত্যের চরিত্র রাহুল জয়করের কণ্ঠের জন্য কেকে-র সঙ্গে কথা বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অরিজিৎ সিংহ, বর্তমানে গোটা বিশ্বেরর চোখে মেলোডি কিং। মুলত, ‘আশিকি 2’- থেকেই বলিউডে পরিচিতি বাড়তে শুরু করেছিল তাঁর। আর এখন তো বলিউডের সঙ্গীত মহলের সিংহভাগ জায়গাই অরিজিৎ সিংহ-এর। অথচ গুরুকুল নামক একটি মিউজিক রিয়েলিটি শোয়ে তিনি জিততে পারেননি। ‘মার্ডার 2’- এর মতো একাধিক চলচ্চিত্রে কন্ঠ দিয়েও তিনি পরিচিতি পাননি। তবে তাঁর কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিল ‘আশিকি 2’। কিন্তু জানেন কী, আদিত্য-শ্রদ্ধার ছবিতে প্রথমে অরিজিৎ নয়, কন্ঠ দেওয়ার কথা ছিল প্রয়াত প্লেব্যাক গায়ক কেকে-র। হ্যাঁ, যিনি ২০২২ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর কন্ঠের যাদু আজও তরুণ প্রজন্মকে গ্রাস করে রয়েছে। হ্যাঁ, অরিজিতের বদলে আশিকি 2-এর গানগুলিও প্রথমে কেকে-র গাওয়ার কথা ছিল। কিন্তু আশিকি ২-এ গান গেয়ে রীতিমতো ছক্কা হাঁকিয়ে নেন অরিজিৎ, একজন তরুণ গায়ক হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত হন অরিজিৎ।

অরিজিৎ সিংয়ের গাওয়া আশিকি ২- এর গানগুলির বয়স এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও এই গানগুলি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কিন্তু জানেন কী, আশিকি 2-এর গানগুলি প্রথমে কেকে-কে দিয়ে রেকর্ড করা হয়েছিল, তখন অরিজিৎ কোথাও ছিলেন না। ১৯৯১ সালের সুপারহিট ছবি ‘আশিকি’র ফ্র্যাঞ্চাইজি হল ‘আশিকি ২’। পূর্বসূরির মতো, আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটির সঙ্গীতও মনোরম করা হয়েছিল। কিন্তু ছবির পরিচালক মোহিত সুরি প্রথমে আদিত্যের চরিত্র রাহুল জয়করের কণ্ঠের জন্য কেকে-র সঙ্গে কথা বলেছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোহিত সুরি বলেছেন, “আমি যখন আশিকি ২ তৈরি করছিলাম, তখন আমি কেকে-র কণ্ঠে গান রেকর্ড করেছিলাম, এবং তার সঙ্গে অনেক গান করেছি, যেমন কেয়া মুঝে প্যার হ্যায় ইত্যাদি। কিন্তু সেই কণ্ঠ রেকর্ড করার পর, আমি বুঝতে পারি যে সেই কণ্ঠটি এক প্রজন্ম আগের ইমরানের (হাশমি) জন্য উপযুক্ত। কিন্তু আদিত্য রায় কাপুর আসছেন, তাই তাঁর কন্ঠের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি একজন নতুন লোক চেয়েছিলাম। আমি সেই মতো নতুন কণ্ঠের সন্ধানও শুরু করি, যার জন্য আমি ‘সম্ভাব্য সকলের অডিশন’ নিয়েছিলাম। অবশেষে, আমাল অরিজিতের কণ্ঠের সঙ্গে দেখা হয়। আমি অরিজিতকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে, তাঁর কন্ঠই ছবির জন্য প্রয়োজনীয় কণ্ঠ। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত কাউকে দিলে কাজ শেষ হবে না। এরপর অরিজিৎকে দিয়েই আমি আমার ছবির সব গান গাওয়াই।” জিৎ গঙ্গোপাধ্যায় (মিঠুন এবং অঙ্কিত তিওয়ারি অতিথি সুরকার হিসেবে) দ্বারা সুরক্ষিত, আশিকি ২-এর সাউন্ডট্র্যাকগুলি অসাধারণ হিট হয়েছিল। অ্যালবামের প্রায় সব গানই চার্টের শীর্ষে ছিল। তুম হি হো, ভুল দেনা, চাহুন ম্যায় ইয়া না, আসান নাহি ইয়াহান, এবং মিলনে হ্যায় মুঝসে আয়ির মতো ট্র্যাকগুলি অরিজিৎ গেয়েছিলেন। প্রতিটি গানই দুর্দান্ত সাফল্য পেয়েছিল। কে কে অ্যালবামে একটি গানই গেয়েছিলেন – পিয়া আয়ে না। সেটিও সফল হয়েছিল।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে