পুজোয় কলকাতা থাকছেন না, কামাখ্যা মন্দিরে যাচ্ছেন ভাস্বর, আর কী কী প্ল্যান অভিনেতার?

তবে গুয়াহাটিতেও যেহেতু ভালো ভালো পুজো হয়, তাই সেখানেই এ বছর অঞ্জলি দিতে পারেন তিনি। পুজোর মধ্যে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো তো চলেই এল! আর ১৩ দিন বাকি। বছরভর নানা ব্যস্ততা কাটিয়ে এই পাঁচটা দিন সকলে উৎসবের মেজাজে ভেসে যান। বাদ যান না তারকারাও। তবে বছরভর শুটিংয়ের ব্যস্ততার থেকে একটু ছুটি পেয়েই অনেক তারকা বেড়াতে চলে যান। সেই তালিকায় রয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও। তিনিও দুর্গাপুজোর সময়টা পালাই পালাই করেন। এ বার তিনি পুজোয় নর্থ ইস্ট বেড়াতে যাচ্ছেন। আসলে কলকাতায় থাকলেও সেভাবে পুজো দেখা হয় না তাঁর। তাই মন খারাপ হয়। সে কারণে পঞ্চমী এবং ষষ্ঠীতে কিছু উদ্বোধন সেরেই বেরিয়ে পড়েন প্রকৃতিকে উপভোগ করার উদ্দেশ্যে।

পুজোর সময়ে শুটিংয়েরও তেমন চাপ থাকেনা তাই এই সময়টাকেই তিনি ঘোরার জন্যে আদর্শ সময় বলে মনে করেন। তবে পুজোয় কলকাতায় না থাকলেও পুজোর শপিং করতে একেবারেই ভোলেন না তিনি। তবে সশরীরে নয়, অনলাইনেই বেশীরভাগ কেনাকাটা সারেন তিনি। আসলে এই সময়টা চারপাশে অত্যধিক ভিড়। তাই ভিড়ের মধ্যে বেরতে পারেন না। তবে দুর্গাপুজোয় বাইরে থাকার কারণে অঞ্জলি দেওয়া হবে না। তবে গুয়াহাটিতেও যেহেতু ভালো ভালো পুজো হয়, তাই সেখানেই এ বছর অঞ্জলি দিতে পারেন তিনি। পুজোর মধ্যে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে পুজোর মধ্যে কলকাতায় না থাকার কারণে লুচি, খিচুড়ি মিস করবেন।

কেননা বাঙালি খাবার রাজ্যের বাইরে তেমন পাওয়া যায়না বললেই চলে। তবে যেখানেই যান না কেন, চেষ্টা করি সেখানকার লোকাল খাবার টেস্ট করেই থাকেন তিনি। এবারেও তার অন্যথা হবে না। বছরভর যতই ডায়েট করেন, পুজোর মধ্যে সে সব মনে রাখেন না। কবজি ডুবিয়ে খান। আর দুর্গাপুজোয় শৈশবের স্মৃতি মানেই তাঁর বাঁকুড়ার পৈতৃক বাড়ির দুর্গাপুজো। এ বারেও যেতে পারবেন না সেখানে। বাবাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন। তাই বাঁকুড়া থেকে ফিরে সিকিমের উদ্দেশে বেরিয়ে পড়া তাঁর বাবার শরীরে দেবে না। তাই এবার আর বাঁকুড়া যাচ্ছেন না। তবে অভিনেতার কাছে শৈশবের স্মৃতি মানেই বাঁকুড়ার নানা মুহূর্ত। ইন্ডাস্ট্রিতে পা রাখার পরেও পুজোয় চারদিন বাঁকুড়ায় থাকতেন। তখনই সব ভাইবোনের সঙ্গে দেখা হয় তাঁর। সারাদিন আড্ডা, খাওয়াদাওয়া করেই কেটে যায়। তবে এখন সেই আমেজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড