‘পিলু’র মাধ্যমেই গৌরব ফিরছেন জীবনের চেনা ছন্দে

বিসিসিআই প্রেসিডেন্ট আমাকে আমার স্বাস্থ্য ও কর্মজীবন নিয়ে টিপস দিচ্ছেন এটা আমার কাছে স্বপ্ন। সঙ্গে একটা রিলও বানালাম যেটা আনপ্ল্যানড ছিল ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল ‘পিলু’। নতুন সিরিয়ালের মাধ্যমেই বলা যায় জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পর্দার ‘আহির’ অর্থাৎ গৌরব রায়চৌধুরী। নতুন জীবন এই কারণেই, দীর্ঘ অসুস্থতার পর ময়দানে, থুরি ফ্লোরে ফিরছেন তিনি। তাঁর হাতের টিউমার ও পরবর্তীকালে অস্ত্রোপচার নিয়ে বেশ চিন্তিত সকলেই। তবে নতুনভাবে কাজে ফিরতে পেরে যারপরনাই খুশি গৌরব। উল্লেখ্য এই সিরিয়ালেও নবাগতার সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। নতুন মুখ মেঘা দাঁ-র সঙ্গে জুটি বাধবেন গৌরব। রয়েছেন ইধিকা পালও। নতুন জার্নি শুরুর আগে অভিনেতা গৌরব রায়চৌধুরীর সঙ্গে কথা বললেন এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্য।

আহির কী এখানে রাশভারি চরিত্র? 

না, ‘আহির’ এখানে অন্যরকমের একজন মানুষ। সে গুরুকুলে মায়ের সঙ্গেই থাকে। সেখানেই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে। বাড়িরই একজনের মত থাকে সে। সকলকে ভালোবাসে। গুরুকুলের বাকি ছাত্রদের সে তালিম দেয়। হাসিখুশি আহির এক মাত্র তার গানের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করে না। শাস্ত্রীয় সঙ্গীতের বিষয়ে সে ভীষণ গোঁড়া। আর এখানেই হঠাৎ করে তার আলাপ পিলুর সঙ্গে। যার কোনও তালিম নেই কিন্তু অসাধারণ গুণের অধিকারী। দারুণ গায়। সেখান থেকেই আহির আর পিলুর আলাপ পরিচয় এগোয়। সবথেকে আনন্দের বিষয় যা তা হল অনেক বছর পর অন্য ঘরানার কাজ করছি। পরিবারের সকলের সঙ্গে বসে দেখা যাবে এটি এমনই একটি সিরিয়াল।

গান এই সিরিয়ালের মূল বিষয়, পুরোটা অ্যাডপ্ট করতে কি কী করতে হয়েছে? 

সবথেকে মজার বিষয় হল এই সিরিয়ালে কোনও খলনায়ক বা খলনায়িকা নেই। কেউ কারও বিরুদ্ধাচরণ করেন না। এখানে খলনায়ক হল পরিস্থিতি। আর এসবের মাঝেই শাস্ত্রীয় ও ভাটিয়ালি গানের মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকে। যা এই সিরিয়ালের মূল বিষয়। সঙ্গে রয়েছে পিলুর ছেলেমানুষি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। এভাবেই সবটা আয়ত্তে এনেছি। এত বছর দর্শক যখন পাশে থেকেছেন এখনও থাকবেন আশা করি।

 

পরপর তিনবার তিন নবাগতার সঙ্গে কাজ, হ্যাট্রিক বলা যেতে পারে। অনুভূতি কেমন ?

প্রত্যেকবারই অভিজ্ঞতা দারুণ।  এখন মেঘার সঙ্গে কাজ করছি। যেটা বলার তা হল নিউকামারদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। কারণ প্রথম কাজে তারা সবসময় নিজের বেষ্টটা দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে শেখার ইচ্ছাটা থাকে ভীষণ। তাই নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার সবসময়ই ভালো।

পুরুলিয়ার শুট কেমন হল?

পুরুলিয়ার বেগুনকোদরে আমাদের শুট হয়েছে। সবথেকে বড় বিষয় এটি মূলত একটি ভৌতিক স্টেশন বলে পরিচিত। আমরা সেখানে ভোর ৪টে অবধি শুট করেছি। কিন্তু ভূতে ভয় পাইনি তবে শীতে কেঁপেছি। আউটডোর শুট আপাতত শেষ। সদ্য আন্দুলের এক রাজবাড়িতে শুট করেছি। খুব মজা করেই হয়েছে আমাদের আউটডোর শুট। এছাড়াও পুরুলিয়ার মুরুগুমা ড্যামে শুট হয়েছে। ওখানেও বেশ ঠাণ্ডা। এর সঙ্গে পাখি পাহাড় , অযোধ্যা পাহাড়েও শুট হয়েছে। অসাধারণভাবে পুরুলিয়াকে তুলে ধরা হবে এই সিরিয়ালে। যা না দেখলে বড় মিস হবে। তবে অনেকেই ইতিমধ্যে প্রোমো দেখে দারুণ সাড়া দিয়েছেন। (স্মিত হেসে) বড়পর্দায় আমার কো-আর্টিস্ট সৌরসেনী আমার থেকে জায়গাটি সম্পর্কে জানতে পেরে সেখানে বেড়াতে গিয়েছিল পরে আমাকে ধন্যবাদ জানিয়েছে।

সদ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোমার বানানো রিল এখন রীতিমত ভাইরাল। কেমন আড্ডা হল দাদার সঙ্গে? 

পুরুলিয়া থেকে ফিরে শুনতে পারলাম ‘পিলু’র প্রোমোশনে যেতে হবে দাদাগিরিতে। আমি এর আগে কখনও দাদাগিরিতে যাইনি। কারণ বাবা একজন ক্রিকেটপ্রেমি ছিলেন। এইসব ভেবেই কখনও যাওয়া হয়নি। কিন্তু এবারে যখন ডাক এলো যেতেই হত কারণ এটা কাজের অংশ । জমিয়ে খেলা হল। তবে খেলার থেকেও বেশি আমি যেন দাদাকে প্রত্যক্ষ করতেই গিয়েছিলাম। একটা অদ্ভূত অনুভুতি কাজ করছে তখন আমার মধ্যে। যা বলে বোঝানো যাবে না। ফ্লোরে শুট শেষে দাদার সঙ্গে সকলের ছবি উঠলেও আমার হয়নি। যাওয়ার সময় সময় তাঁর মেকআপ রুমের সামনে কর্তব্যরত কর্মীকে জিজ্ঞেস করতেই দাদার ঘরে ঢুকতে পারি। দাদা নিজেই এক প্রকার ডেকে নেন । এটা তো আমি ভাবতেই পারি না। মেকআপ রুমে বিসিসিআই প্রেসিডেন্ট আমাকে আমার স্বাস্থ্য ও কর্মজীবন নিয়ে টিপস দিচ্ছেন এটা আমার কাছে স্বপ্ন। সঙ্গে একটা রিলও বানালাম যেটা আনপ্ল্যানড ছিল । দাদা রাজিও হলেন আর তাই এই ভিডিওটা পাওয়া আমার কাছে একটা বড় পাওয়া। ইনস্ট্যান্ট কনটেন্ট বানিয়েছি। দাদাকে জাস্ট বললাম তুমি চশমাটা পড়ো আর হাতের ঘড়িটা ঠিক করো। বাকিটা আমি করে নিচ্ছি। খুব বেশি খাটাইনি দাদাকে। অনেক মনোবল জুগিয়েছেন মহারাজ।

 

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও