জল্পনা থাকলেও তৃণমূলের প্রার্থী হলেন না পরমব্রত, আপাতত ছেলেকে নিয়েই ব্যস্ত অভিনেতা

ইমন চক্রবর্তী অথবা পরমব্রত চট্টোপাধ্যায়, কেউই ভোটে দাঁড়াচ্ছেন না। বরং পরম নিজের সন্তান ও শুটিং নিয়ে ভালই আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই জল্পনা চলছিল তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ মাস কয়েক ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে অভিনেতাকে। এমনকি অভিনেতার ছেলে নিষাদের অন্নপ্রাশনেও বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণভরে নডিকে আশীর্বাদ করে এসেছেন তিনি। তাঁকে কোলে নিয়ে আদরও করেছেন। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এবারের ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিনেতা এই নিয়ে জোরালো জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৭ মার্চ) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতেই সব পরিষ্কার হয়ে যায়। তালিকায় শুধুই পুরনো মুখ। তারকাদের ক্ষেত্রেও তাই। ৭৪ জন ছাড়া তেমন কোনও নতুন মুখ নেই। অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুরনোদের উপরেই ভরসা রাখল রাজ্যের শাসকদল।

ইমন চক্রবর্তী অথবা পরমব্রত চট্টোপাধ্যায়, কেউই ভোটে দাঁড়াচ্ছেন না। বরং পরম নিজের সন্তান ও শুটিং নিয়ে ভালই আছেন। গতকাল তৃণমূলের নাম ঘোষণার পরেই ছেলের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। অর্থাৎ এই ভাবেই হয়তো তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন যে, অভিনয়-পরিবার নিয়েই ভাল আছেন। আপাতত রাজনীতিতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। ছেলে নডিকে নিয়ে বেজায় ব্যস্ত তিনি। গত বছর জুনে বাবা হয়েছেন পরমব্রত। এই মিষ্টি অভিজ্ঞতার কথা একাধিকবার জানিয়েছেন অভিনেতা। ২০২৩ সালে একপ্রকার হুঠ করেই সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেতা। যিনি গায়ক-সুরকার অনুপম রায়ের প্রথম স্ত্রী ছিলেন। বিয়ের দু বছরের মাথায় গতবছর জুনে মা হন পিয়া চক্রবর্তী এবং বাবা হন পরমব্রত। গতকাল তাঁর পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, কাজের ব্যস্ততার মাঝেই পরমব্রত ছেলে নডিকে নিয়ে ব্যস্ত।

 

ছেলেকে ক্যামেরার সামনে নিয়ে কাজ বোঝাচ্ছেন। ছেলে অন্ত প্রাণ বাবা। শ্যুটিং ফ্লোরে নিয়ে গিয়েছেন ছেলেকে। কাজের ফাঁকেই কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন পরমব্রত, ছেলেও বাবার কোলে বসে একদৃষ্টে সেই দিকেই তাকিয়ে রয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত ক্যাপশনে লেখেন, কাজের জায়গায় সন্তানকে নিয়ে আসার দিন। এই ছবির কমেন্টে অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী লেখেন, ‘আমার জীবনের দুই পুরুষ।’ ছেলে জন্মের পর থেকেই অভিনয় ও পরিচালনার কাজ থেকে বিরতি নিয়ে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছেন পরম। বিষয়টি নিজেই জানিয়েছেন পিয়া। সোশ্যাল মিডিয়াতেও তা স্পষ্ট দেখা গিয়েছে। তবে মাঝে অভিনেতার সঙ্গে ফেডারেশনের ঝামেলা চলছিল। তবে এখন তা মিটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক