‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

Share:

নিজস্ব প্রতিনিধি: টিভির পর্দায় এখনও বেদের মেয়ে জ্যোৎস্না দিলে চ্যানেল ঘুরাতে চান না অনেক বাংলা। এপার বাংলা হোক বা ওপার বাংলা এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আর এই সিনেমার কথা বললেই সবার প্রথমে উঠে আসে অভিনেত্রী অঞ্জু ঘোষের নাম। বাংলাদেশি এই অভিনেত্রী প্রতিটা চরিত্রকেই এমনভাবে গাঁথা ছিলেন, যে আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে এই ছবির প্রভাব।

তবে এখন আর সেইভাবে কাজ করতে দেখা যায় না এই জনপ্রিয় অভিনেত্রীকে। তাহলে কি অভিনয় জগতের আড়ালে রাখতে চান নিজেকে? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় উঠে এসেছে আক্ষেপের সুর।বাংলাদেশের একটি চ্যানেলকে তিনি বললেন, ‘আমার ভীষণ কষ্ট, এখন হয় আমায় মরে যেতে হবে, নয়তো অভিনয়ে ফিরতে হবে। আমি তো এখন ধিন-ধিন করে নাচতে পারব না। এখন আমায় যে চরিত্র মানায়, আমি তেমন চরিত্রেই অভিনয় করব। নায়কও তো নেই। আজও অনেক কিছু মনে পড়ে যায়। কত স্টেজ শো করেছি আমি। তবে আমি যখন এলাম, তখনই সবটা শেষ। ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে। ভেবেছিলাম সাংঘাতিক একটা উত্থান হবে…।’

প্রসঙ্গত, বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির জন্য ক্রমশ অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কখন চলছে হিন্দুদের ওপর আক্রমণ, কখনও আবার হচ্ছে আন্দোলন। শুধু ওপার বাংলা নয়, সেই আভাস পড়েছে এপার বাংলাতেও। এই পরিস্থিতি ভারাক্রান্ত মনেই আছেন এই বাংলাদেশ অভিনেত্রী। মাঝে মাঝে তাঁর মনে উঁকি দিচ্ছে তাঁর অভিনয়ের অভিজ্ঞতার কথা। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরতে চান অভিনেত্রী। ভালো কোন কাজ পাওয়ার অপেক্ষায় আছেন তিনি বলেই জানিয়েছেন অভিনেত্রী।   

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান