আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। একদিকে যেমন একেকজন অভিনেত্রীর প্রেগন্যান্সির রং চড়ানো খবর, অন্যদিকে বিয়ের দু মাস পরে আলিয়া ভাটের মা হওয়া সবটাই এখন বি-টাউনের হট টপিক। এদিকে করিনার একটি হঠাৎ বেবি বাম্পের ছবি ভাইরাল হওয়া, তার উপর আবার ঐশ্বর্য রাইয়ের ঢিলেঢালা জামার আড়ালে প্রেগন্যান্সি লুকিয়ে রাখা, সবটাই খুঁজে বের করেছিলেন নেটিজেনরা, এমনকি রানী মুখার্জীর শারারা পোশাকের পেছনে রয়েছে দ্বিতীয় সন্তানের সম্ভাবনা সবটাই নেটিজেনদের খুঁজে বের করতে খুব বেশি দেরি হয়নি। তবে আলিয়া ভাটের প্রেগন্যান্সির সত্যতা প্রমাণিত। যাই হোক, এবার এই তালিকায় আরো একটি খুশির খবর জুড়ল, খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু (BIPASHA BASU)।

বি-টাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন, অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা করণ সিং গ্রোভার। ভূষণ প্যাটেলের ২০১৫ সালের হরর ফিল্ম, ‘অ্যালোন’ শ্যুটিং সেট থেকেই প্রেমে পড়েন তাঁরা। এরপর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২০১৬ সালের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি শোনা গিয়েছে, বিপাশা এবং করণ তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। আর শিগগিরই তা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। অভিনেতা দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার পরিবারে এখন খুশির জোয়ার, খুব শীঘ্রই মাম্মা হতে চলেছেন বলিউডের সেক্সি ডিভা বিপাশা।

এই বছরেই তাঁদের বার্ষিকীতে, বিপাশা সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি তাঁর ভালোবাসার বর্ষণ করে জানিয়েছেন,”আমার মুখ এবং আমার চোখে হাসি শুধু তোমার জন্য। যেদিন থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি, সেদিন থেকেই আমার জীবন উজ্জ্বল হয়ে উঠেছে।” অন্যদিকে করণও ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাকে সমগ্র বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে আনন্দদায়ক এবং সবচেয়ে প্রিয় মানুষ দেওয়ার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ! আমি প্রতি রাতে ঘুমাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না এবং তারপরে আমি প্রতিদিন সকালে জেগে অনুভব করি যে গত রাতে আমি কতটা নির্বোধ ছিলাম। শুভ ষষ্ঠতম বার্ষিকী আমার ভালবাসা!” কাজের ফ্রন্টে, করণকে সর্বশেষ একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। সুরভী জ্যোতির সঙ্গে তিনি কুবুল হ্যায় 2.0, ক্রাইম-থ্রিলার মিনিসিরিজ, ডেঞ্জারাস-এ অভিনয় করেছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ