‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার বাবার মৃত্যুর দুঃসংবাদ দিলেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়। জানালেন, গত সপ্তাহেই বাবা শৈলেন রায়কে হারিয়েছেন অভিনেত্রী। এখনও পর্যন্ত শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বাবার খুব কাছের ছিলেন। অভিনয় কেরিয়ারে যেখানেই শুটিং করতে গিয়েছেন, তাঁর বাবা সঙ্গে সঙ্গে গিয়েছেন। মেয়েকে সবসময় আগলে রাখতেন শৈলেন বাবু। তাই এখনও বাবা নেই, মেনে নিতে পারছেন না অভিনেত্রী। জানা গিয়েছে, মৃত্যুকালে নায়িকার বাবার বয়স হয়েছিল ৮৭ বছর। তবে কী কারণে মৃত্যু হল শৈলেন রায়ের?

এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘বাবার কোনও রোগ ছিল না। সুগার, প্রেশার কিছুই ছিল না। তবে বাবার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল। তাই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তখনই বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। বেশিদিন ভুগতে হল না বাবাকে। ১৫ দিনের মধ্যে কী থেকে কী হয়ে গেল বুঝতেই পারলাম না। এখনও ঠিকভাবে কথা বলার অবস্থায় আমি নেই। ১৫ দিন হাসপাতালে ছিলেন তাঁর বাবা। শেষরক্ষা হল না।’ আপাতত শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী এবং তাঁর পরিবার।

উল্লেখ্য, দিন দুয়েক আগেই অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মায়ের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। বিষয়টি জানিয়েছেন, রানির স্বামী তথা আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। মৃত্যুকালে অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৭৫ বছর। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। শোনা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণাদেবী। মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙ্গে পড়েছেন রানি। তাঁর মায়ের শেষকৃত্যে হাজির ছিলেন, রানির পরম বন্ধু শাহরুখ খান, করণ জোহর, আলিয়া ভাটেরা।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের