‘উঠে দাঁড়াতে পারছি না’, জন্মাষ্টমীর সকাল থেকেই মন খারাপ সৌমিতৃষার, কী হয়েছে?

জি বাংলার মিঠাই' ধারাবাহিক থেকে পরিচিতি পান তিনি। তবে মিঠাই শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে দেখা যায় নি তাঁকে। তবে ইতিমধ্যেই তিনি সুপারস্টার দেবের সঙ্গে প্রধান ছবিতে অভিনয় করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। সকাল থেকেই হিন্দু বাড়িতে বাড়িতে গোপালের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। ছোট্ট ননীর জন্যে কত কী আয়োজন করছেন ভক্তরা! কিন্তু এমন একটা আনন্দের দিনেই মন ভালা নেই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। অথচ শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তিনি। প্রতিবছরই নিজের জন্মদিন বা কৃষ্ণের জন্মদিনে বৃন্দাবনে থাকার চেষ্টা করেন তিনি, শ্রীকৃষ্ণের চরণে। জি বাংলার মিঠাই’ ধারাবাহিক থেকে পরিচিতি পান তিনি। তবে মিঠাই শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে দেখা যায় নি তাঁকে। তবে ইতিমধ্যেই তিনি সুপারস্টার দেবের সঙ্গে প্রধান ছবিতে অভিনয় করেছেন। এরপর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সবক্ষেত্রেই তাঁর অভিনয় বেশ প্রশংসিত। কিন্তু এরপরে থেকেই লাইমলাইটে দেখা যাচ্ছে না তাঁকে। আচমকা তিনি গায়েব কেন?

এদিকে সৌমিতৃষার অসুস্থ, সেটাও ইন্ডাস্ট্রির অন্দরের অনেকের জানা। তবে জন্মাষ্টমীর সকাল থেকে মন খারাপ তাঁর, নিজেই এ কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করলেন তিনি। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে, গোলাপি পোশাকে। ঠোঁটে একই রঙের লিপস্টিক। কিন্তু ক্লান্তির ছাপ স্পষ্ট। কী হয়েছে অভিনেত্রীর? ভিডিওতে সৌমি জানালেন, ‘এত শারীরিক অসুস্থতা। দাঁড়িয়ে থাকতে পারছি না, কাজ করতে পারছি না, মানসিক শান্তি নেই। কিন্তু জন্মাষ্টমীর আবহে সেই শারীরিক , মানসিক কষ্ট যেন হাওয়া। বার বার বৃন্দাবন ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো টা সম্ভব নয়।’ সেই কারণেই অভিনেত্রীর মন খারাপ। কারণ এখন তিনি গৃহবন্দি।

পাশাপাশি তিনি আরও জানালেন, ‘আগে জানতাম ভগবানের ভক্ত হলেই ভাল থাকার পাস পাওয়া যায়। কিন্তু এখন মনে হচ্ছে ঈশ্বরের ভক্ত হলেই সবথেকে কষ্ট পেতে হয়।’ তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে, তা স্পষ্ট করে বলেন নি সৌমিতৃষা।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী