‘আদিপুরুষ’-এর ভাষা ঘিরে বিতর্কের ঝড়, তড়িঘড়ি সংলাপ বদলানোর সিদ্ধান্ত

তাই আমি এবং ছবির প্রযোজক-পরিচালক কিছু সংলাপ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বিতর্কে জেরবার প্রভাস-কৃতির আদিপুরুষ। প্রধানত দুটি কারণে সমালোচনার মুখে ‘আদিপুরুষ’, দুর্বল ভিএফএক্স এবং ভুলভাল সংলাপ। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে আদিপুরুষের সংলাপ ঘিরে একাধিক মেমে মেমে-তে ছড়াছড়ি। সমালোচক এবং দর্শকরা ওম রাউতের চলচ্চিত্রের সংলাপে একেবারে খুশি নন। অভিযোগ, তাড়াহুড়ো করে ছবিটির সংলাপ তৈরি করা হয়েছে, প্রভাসের কন্ঠে সংলাপগুলি একেবারে বেমানান। আর এমন বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে আদিপুরুষ নির্মাতারা ছবিটির সংলাপগুলি পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা জানিয়েছে শীঘ্রই প্রেক্ষাগৃহে প্রতিফলিত হবে আদিপুরুষের নতুন সংলাপ। ছবিটির সংলাপ তৈরী করেছেন, লেখক মনোজ মুন্তাশির শুক্লা। তাঁর দিকেই আঙুল তুলেছেন ক্ষুব্ধ দর্শক।

এদিকে পর্দার পুরোনো রাম অরুণ গোভিল আদিপুরুষ নিয়ে বিস্ফোরক মন্তব্যে বলেছেন, হলিউডের কার্টুন। তিনি ছবিটি দেখেননি তবে টিজার প্রকাশের পরে আদিপুরুষ প্রযোজকদের পরামর্শ দিয়ে বলেছেন, রামায়ণের সঙ্গে আধুনিকতা ও পৌরাণিক কাহিনীর তুলনা করা অনুচিত। “আমরা সবাই এত বছর ধরে যে চিত্রায়নকে চিনি এবং ভালবাসি তাতে কী ভুল ছিল? জিনিস বদলানোর কি দরকার ছিল? সম্ভবত দলটির ভগবান রাম এবং সীতার প্রতি সঠিক বিশ্বাস নেই এবং সেই কারণেই তাঁরা এই পরিবর্তনগুলি করেছে।”

গতবছর ছবির টিজার মুক্তির পরেই বিতর্ক চরমে উঠেছিল। এর ছয় মাস পর ছবিটি মুক্তি পেল, দর্শকদের অপেক্ষায় রেখেও খুশি করতে পারলেন না আদিপুরুষ নির্মাতারা। ছবিটির দুর্বল সংলাপ গুলির মধ্যে ছিল, ‘মারেগা বেটে’, ‘বুয়া কা বাগিচা হ্যায় কেয়া’ এবং ‘জালেগি তেরে বাপ কি’। আর এই দুর্বল সংলাপের কারণেই চলচ্চিত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। চলচ্চিত্র নির্মাতারা এটিকে সংশোধন করে আবারও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফিল্মের টিমের দ্বারা জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আদিপুরুষ সারা বিশ্বে একটি অপ্রতিরোধ্য সাড়া পাচ্ছে এবং সব বয়সের দর্শকদের হৃদয় জয় করছে। টিম ফিল্মের সংলাপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার জন্যে। নির্মাতারা উল্লিখিত সংলাপগুলিকে পুনরায় পর্যালোচনা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে তা প্রেক্ষাগৃহে প্রতিফলিত হবে।

এই সিদ্ধান্তটি একটি প্রমাণ যে বক্স অফিসে অপ্রতিরোধ্য সংগ্রহ থাকা সত্ত্বেও, দল প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁদের শ্রোতাদের অনুভূতির বাইরে কিছুই নয়।” ওদিকে মনোজ মুনতাশির ছবির সংলাপের বিষয়ে বলেন, “আমি আদিপুরুষে ৪০০০ টিরও বেশি লাইন লিখেছি। যাইহোক, বাকি শতাধিক লাইনে শ্রী রামকে মহিমান্বিত করা হয়েছে, মা সীতার সতীত্ব বর্ণনা করা হয়েছে, তার জন্য আমি কেন প্রশংসা পাচ্ছিনা জানি না। তাই আমি এবং ছবির প্রযোজক-পরিচালক কিছু সংলাপ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে এত প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও বক্সঅফিসে ২৪০ কোটি উপার্জন করে ফেলেছে আদিপুরুষ।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার