ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন কাঞ্চন! সঙ্গে থাকছেন কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  বেশ কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকতেন অভিনেতা। তাঁর ব্যক্তিগত জীবন চর্চায় থাকেন সবার আগে। একসময় শুধু কৌতুক চরিত্রে নজর কেড়েছিলেন তিনি।এরপর ধীরে ধীরে অনান্য ছবিতে অভিনয় করে সফলতা পান তিনি। বর্তমানে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এবার সুখবর দিলেন অনুরাগীদের।বেশ কয়েক বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।

খুব শ্রীঘ্রই কালার্স বাংলায় শুরু হচ্ছে অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত একটি টেলি সিরিজ, ১০০ দিনের এপিসোড থাকবে একেকটি সিরিজে। ইতিমধ্যেই প্রথম সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা অর্পণ ঘোষাল।প্রসঙ্গত, কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অর্পণই। আবার কালার্স বাংলার এই নতুন ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে অর্পণ ঘোষাল এবং কাঞ্চন মল্লিককে।

অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত ১০০ দিনের এই টেলি সিরিজে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে। সদ্যই স্ত্রী শ্রীময়ী কে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন অভিনেতা। এরপর নতুন কাজে মন দিয়েছেন তিনি।তবে সূত্রের খবর খুব সাধারণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। অভিনয়ের জন্য নাকি বাড়ানো হচ্ছে তাঁর বয়সও। তবে ঠিক কোন চরিত্রে অভিনয় করবে কাঞ্চন তা এখনও জানা যায় নি। তবে দর্শকরা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। ছোট পর্দায় তাঁর অভিনয় মন জয় করতে পারে কি না তাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় করেছেন কাঞ্চন। ২০২১ সালে কাঞ্চনকে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে অভিনয় দেখা গিয়েছিল। মাঝে আবার ছোটপর্দা থেকে বিরতি নেন অভিনেতা। আবারও কালার্স বাংলার মাধ্যমে ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট