‘খড়কুটো’, ‘উমা’র পর এবার নাকি শেষ হচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়’?

খুব শীঘ্রই নাকি উর্মি-সার্ত্যকির পথচলা শেষ হয়ে যাচ্ছে? এদিকে আবার দু-দিন আগেই সামনে এসেছে এই সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে ঘুম উড়েছে ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন ধারাবাহিকের আবির্ভাবে একের পর এক পুরোনো ধারাবাহিকের বিদায় ঘন্টা বেজেই চলেছে। বলা চলে, টেলিপাড়ায় যেন লাইন দিয়ে সিরিয়াল শেষ হয়েই চলেছে। গতকালই জানা গিয়েছে শেষ হয়ে যাচ্ছে, ‘খড়কুটো’। এছাড়াও ‘মন ফাগুন’, ‘উমা’রও বিদায় ঘন্টা অনেকদিন আগেই বেজে গিয়েছে। তবে এবার এই তালিকায় নতুন সংযোজন হল, ‘এই পথ যদি না শেষ হয়’-এর? শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি উর্মি-সার্ত্যকির পথচলা শেষ হয়ে যাচ্ছে? এদিকে আবার দু-দিন আগেই সামনে এসেছে এই সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে ঘুম উড়েছে ভক্তদের। কারণ প্রোমোতে, টুকাইবাবুর প্রাণসংশয় দেখা গিয়েছে। আর এই দেখেই ভক্তদের প্রাণ প্রায় ওষ্ঠাগত।

তখন থেকেই জল্পনা শুরু, সার্ত্যকির মৃত্যুর পরই হয়তো শেষ এই, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পথ চলা। কিন্তু এই সবের মাঝেই বুধবার রাতে দুম করে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের বর্তমান পরিচালক অয়ন সেনগুপ্ত লেখেন, ‘শেষ হল পথ চলা’। যা দেখে রীতিমতো মূর্ছা যাওয়ার জোগাড় ধারাবাহিকের ভক্তদের। তবে কী সত্যিই শেষ হচ্ছে, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক? আসল সত্যিটা ঠিক কী? তবে পরিচালক অয়ন সেনগুপ্তের মাথায়, এক্ষুনি শেষ হচ্ছে না পথ যদি না শেষ হয়। ফ্যানেরা নিশ্চিন্তে থাকুন। আসলে পরিচালক নিজেই এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রথম থেকে এই সিরিয়ালের নির্দেশক ছিলেন কৃষ বসু। কিন্তু গত মে মাসে এই সিরিয়াল পরিচালনার দায়িত্ব নেন অয়ন সেনগুপ্ত। তবে কেন তিনি ছেড়ে দিলেন তিনি এই সিরিয়াল? এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছেন, ‘সবকিছু তো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলে। কিছু সমস্যা হয়েছিল, সেইজন্যই আমি সঙ্গে থাকতে পারলাম না। দেখুন নিজেরও তো একটা গুডউইলের ব্যাপার আছে। তাই আমি যেভাবে কাজটা করতে চাইছিলাম সে জায়গা থেকে সমস্যা হচ্ছিল।’ আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে ক’দিনের বিরতি নিচ্ছেন অয়ন সেনগুপ্ত। সুতরাং নতুন ক্যাপ্টেনের অপেক্ষায় এখন উর্মি-সাত্যকি-রিনিরা।

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক