কেকে-র পর অরিজিৎ সিং, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কের মুখে রূপঙ্কর বাগচী

অরিজিতের ছবির নীচে তাঁকে পাল্টা আক্রমণে বলা হল, "ওঁকে নিয়েও হীনম্মন্যতায় ভুগছেন?" কেউ আবার বললেন, "না, প্লিজ় ভালবাসা দেবেন না ওঁকে!"

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে জড়ালেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। গতবছর কিংবদন্তি গায়ক কেকে কলকাতায় লাইভ কনসার্টে এসে মৃত্যুবরণ করেন। অফুরন্ত জনস্রোত, অডিটোরিয়ামের এসির ব্যাকুল অবস্থা, সবটাই পরে কেকে-এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ শোয়ের মধ্যেই অস্বস্তি বোধ শুরু করেন গায়ক। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাঝ রাস্তাতেই মারা যান কেকে। তাঁর অকালপ্রয়াণে আজও শোকাহত গোটা দেশ। ৯০ দশকের মানুষের কাছে কেকে হলেন একজন ইমোশন। তাঁর অজস্র গান আরও চার প্রজন্মের কাছে নতুন থাকবে। কেকে-র মৃত্যুর আগে তাঁর শো নিয়ে পাগল জনতার উচ্ছ্বাসকে কটাক্ষ করে বাংলার নামি গায়ক রূপঙ্কর বলেন, হু ইজ কেকে! তাঁকে নিয়ে এত মাতামাতি করার কি আছে। আর কেকে-র মৃত্যুর পর রূপঙ্করের এহেন মন্তব্য বিরাট আকার ধারণ করে।

শেষমেশ রূপঙ্করকে বয়কটের দাবিও ওঠে। অনেক শো, অনেক ইভেন্টে তাঁর কন্ঠের গান বাতিল করে দেওয়া হয়। এবার অরিজিৎ সিংহের পোস্টে আবারও একটি মন্তব্য করে বিতর্কে জড়ালেন রূপঙ্কর বাগচী। সদ্য ফেসবুকে ডিসপ্লে পিকচার বদলেছিলেন অরিজিৎ। তার নীচেই ভালবাসা প্রকাশ করে বিতর্কে জড়ালেন রুপঙ্কর। ভরপুর কটাক্ষ-বাণে জর্জরিত হয়ে যায় গায়কের শুভেচ্ছাবার্তা। পাল্টা মন্তব্য আসে, “হু ইজ অরিজিৎ সিংহ ম্যান?” সঙ্গে প্রবল হাসাহাসি। এরপরই একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে রুপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে বলেন, “আমি একটাও কথা বলব না। বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করছি।”

অরিজিতের ছবিতে দেখা যায়, মঞ্চে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন তিনি। ছবিটি ২০২১ সালের পুরনো ডিপি। যাতে ভালবাসা এঁকে দিয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে রূপঙ্করও জানালেন, “ভালবাসা নিও”। এর পরই বিপত্তি। অরিজিতের অনুরাগীরা রূপঙ্করের মন্তব্যের উপর ঢিল ছুঁড়তে শুরু করেন। গায়ককে মনে করিয়ে দেওয়া হল, অরিজিৎও মুম্বইয়ের গায়ক, তাঁর খ্যাতিতে রূপঙ্করও কি ঈর্ষাপরায়ণ? অরিজিতের ছবির নীচে তাঁকে পাল্টা আক্রমণে বলা হল, “ওঁকে নিয়েও হীনম্মন্যতায় ভুগছেন?” কেউ আবার বললেন, “না, প্লিজ় ভালবাসা দেবেন না ওঁকে!”

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩