রঙের আবহে শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব ঘুচল, শাশুড়ির সঙ্গে হোলি খেললেন ঐশ্বর্য

সেখানেই বোঝা যায়, সবটাই ভুল খবর! বচ্চন পরিবারের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ঐশ্বর্য রাই বচ্চনের। সেই দৃশ্য আবারও প্রকাশ্যে এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের আবহে ঘুচল সব দূরত্ব। বলিউডের বচ্চন পরিবারে খুশির আবহ। সমস্ত ঝগড়া অশান্তি ভুলিয়ে রঙের উৎসব নিয়ে ফের পরিবারকে এক করল। হ্যাঁ, গতকাল এমনটাই হল বচ্চন পরিবারের ক্ষেত্রে। অশান্তির মূল কারণ বচ্চন পরিবারের বহুরানি ঐশ্বর্য রাই বচ্চন। জল্পনা উঠেছিল যে, তাঁর সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক ভাল নয়। কারণ ঐশ্বর্যর জন্মদিন হোক বা আরাধ্যার জন্মদিন হোক, কোনটাতেই অমিতাভ বচ্চনের কোনও পোস্ট পাওয়া যায়নি। এছাড়াও ঐশ্বর্য বচ্চনের সঙ্গে জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চনেরও যে, সম্পর্ক ভাল নেই, একসময় সেটারও গুজব উঠেছিল।

কিন্তু সব গুঞ্জনই নস্যাৎ হয়ে যায় আম্বানিদের বিয়েতে স্বামী, শ্বশুর, ননদ ও মেয়েকে নিয়ে ঐশ্বর্যর উপস্থিতি। সেখানেই বোঝা যায়, সবটাই ভুল খবর! বচ্চন পরিবারের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ঐশ্বর্য রাই বচ্চনের। সেই দৃশ্য আবারও প্রকাশ্যে এল। গতকাল অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাংলোতেই হোলিকা দহন হয়ে গেল। এদিন প্রাক হোলি উৎসবে সামিল হয়েছিলেন শ্বেতা বচ্চনের ছেলে, মেয়ে, ঐশ্বর্য, অভিষেক বচ্চন, অমিতাভ সহ সকলেই। দিন কয়েক আগেই অমিতাভ বচ্চনের অসুস্থতার গুজব উঠেছিল। কিন্তু সবটাই মিথ্যা প্রমাণিত হয়। ভারতীয় প্রথা অনুযায়ী, রঙের উৎসবের এক দিন আগে, বেশ কিছু ভারতীয় হোলিকা দহন উদযাপন করে যা মন্দের উপর ভালোর বিজয়কে বোঝায়। অনুষ্ঠানের জন্য, বচ্চনরা তাদের বাড়ির লনে জড়ো হয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

সদ্য নভ্যা নাভেলি নন্দা তাদের হোলিকা দহন উদযাপনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। ঐশ্বর্য রাই বচ্চন , অভিষেক বচ্চন, শাশুড়ি জয়া বচ্চনও তাদের বাড়ির অনুষ্ঠানে সামিল ছিলেন। নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে, অভিষেক বচ্চনকে আগুন জ্বালাতে দেখা যায়। অন্য একটি ছবিতে ঐশ্বর্যকে দেখা যায় পেছনে। আর নভ্যা তার মামু, অভিষেকের মুখে রঙ লাগিয়েছেন। ছবিগুলি শেয়ার করে, নভ্যা হিন্দিতে লিখেছেন, “হোলিকা দহন।”

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক