কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

এবার মুম্বইয়ের বোরিভেলিতে অবস্থিত দুটি ফ্ল্যাট বেচলেন অভিনেতা। জানা গিয়েছে, ওবেরয় স্কাই সিটিতে অবস্থিত দুটি ফ্ল্যাট ৭.১ কোটি টাকায় বেচেছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি কেনা-বেচায় ওস্তাদ অক্ষয় কুমার। এবার মুম্বইয়ের বোরিভেলিতে অবস্থিত দুটি ফ্ল্যাট বেচলেন অভিনেতা। জানা গিয়েছে, ওবেরয় স্কাই সিটিতে অবস্থিত দুটি ফ্ল্যাট ৭.১ কোটি টাকায় বেচেছেন অভিনেতা। একটি ফ্ল্যাট ছিল ১,১০১ বর্গফুটের। যেটি তিনি ৫.৭৫ কোটি টাকায় বিক্রি করেছেন। আর একই তলার ২৫২ বর্গফুটের দ্বিতীয় ফ্ল্যাটটি ১.৩৫ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। এতে দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে। গত ২ জুন অভিনেতা তাঁর ফ্ল্যাটের লেনদেনটি সম্পূর্ণ করেছেন বলে জানা গিয়েছে। সুবর্ণা রুপেশকুমার সাকপাল নামক একজন ব্যক্তি অভিনেতার উভয় সম্পত্তি ক্রয় করেন।

নথি অনুযায়ী, অক্ষয় কুমার ২০১৭ সালের নভেম্বরে ইনক্লাইন রিয়েলটি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই দুটি ফ্ল্যাট কিনেছিলেন। তিনি প্রথম ফ্ল্যাটটি ৩ কোটি টাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি ৬৭.৫৫ লক্ষ টাকায় কিনেছিলেন।  সুতরাং তিনি ফ্ল্যাট দুটি বেচে প্রায় ৪ কোটি টাকা লাভ করেছেন। তবে এই প্রথম নয়, গত বছর থেকেই তিনি নিজের সম্পত্তি কেনা-বেচা করছেন। আর তাতে প্রচুর প্রচুর অর্থ উপার্জনও করছেন। কারণ অভিনেতা কম মূল্যে ফ্ল্যাটগুলো কিনলেও বেশি মূল্যে বেচে দিচ্ছেন। গত বছর তিনি মুম্বইয়ের বোরিভেলি পূর্বের একই বিল্ডিংয়ে অবস্থিত তাঁর আরও দুটি অ্যাপার্টমেন্ট ৭.১০ কোটি টাকায় বিক্রি করেছিলেন। যেগুলো তিনি ২০১৭ সালে মাত্র ৩.৬৯ কোটি টাকায় কিনেছিলেন। এই ফ্ল্যাটগুলি বেচে অভিনেতা প্রায় ৯২ শতাংশ লাভ করেছিলেন। এর আগেও মুম্বইয়ের একটি ফ্ল্যাট ৫.৭৫ কোটি টাকায় বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করেছিলেন তিনি।

গত মাসে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নাও মুম্বইয়ের ওরলিতে অবস্থিত একটি ফ্ল্যাট প্রায় ৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন। যেটি তিনি ২০২০ সালে ৪.৮৫ কোটি টাকায় কিনেছিলেন এবং ৬৫ শতাংশ রিটার্ন পেয়েছিলেন। তবে নিজের সম্পত্তিগুলি এমন কর বেচে দিচ্ছেন কেন তিনি? তবে কী পকেটে টান ধরল তাঁর? কারণ গত কয়েক বছর কোনও ব্লকবাস্টার ছবি দিতে পারেননি তিনি। তবে এই যুক্তি ভুল, কেননা অভিনেতার হাতে এখন প্রচুর চলচ্চিত্র রয়েছে। আসলে তিনি রিয়েল এস্টেট ব্যবসার দিকে মন দিয়েছেন। তাই কম দামে কিনে বেশি দামে বেচছেন তিনি তাঁর সম্পত্তিগুলি।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক