খুব শীঘ্রই আসছে অক্ষয়ের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম 3’

নেকদিন ধরে জল্পনা-কল্পনা চললেও শেষমেশ জানা গিয়েছে, শীঘ্রই আসছে অক্ষয়ের সুপারহিট সিনেমা ওয়েলকাম 3। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে রীতিমতো সংঘর্ষ তুঙ্গে ‘ওএমজি 2’ এবং ‘গদর 2-এর। উভয় ছবিই গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে। তবে সানির ‘গদর 2’-এর কাছে হেরে ভূত অক্ষয় কুমারের ‘OMG 2’। সানি দেওলের ‘গদর 2’ স্বাধীনতা দিবসের দিবসের দিন প্রায় ৫৫ কোটি টাকা আয় করেছে। আর OMG-পঞ্চম দিনের আয় মিলিয়ে ৭৩.৪৭ কোটি টাকা আয় করেছে। বোঝাই যাচ্ছে, খুব দ্রুত ১০০ কোটিতে পৌঁছবে OMG 2। আর ছবিটির সাফল্যের মধ্যেই অক্ষয় ১৬ আগস্ট ছবির প্রদর্শকদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছেন। IndiaToday.in-এর খবর অনুযায়ী, অক্ষয় ‘ওএমজি 2’-এর সাফল্য উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ কোভিডের সময়ে থিয়েটার বন্ধ থাকায় মানুষের থিয়েটারে যেতে অনীহা চলে এসেছিল। তাই একক পর্দার পাশাপাশি মাল্টিপ্লেক্সও ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন অক্ষয়। ছবিতে ভগবান শিবের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। আরও রয়েছেন, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি এবং রামায়ণ খ্যাত অরুণ গোভিল। এদিকে সম্প্রতি শোনা গিয়েছে, খুব শীঘ্রই ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি লঞ্চ করবে। অনেকদিন ধরে জল্পনা-কল্পনা চললেও শেষমেশ জানা গিয়েছে, শীঘ্রই আসছে অক্ষয়ের সুপারহিট সিনেমা ওয়েলকাম 3। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। আর থাকবেন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, আরশাদ ওয়ার্সি এবং সঞ্জয় দত্ত।

জানা গিয়েছে, ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয়ের ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মজার ব্যাপার হল, মূল ছবি ওয়েলকামও ২০০৭ সালে বড়দিনে মুক্তি পেয়েছিল। সিনেমাটির ধরণ সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, “এটি জঙ্গলে একটি কমেডি সেট। অ্যাডভেঞ্চার কমেডি। ‘ওয়েলকাম ব্যাক’ শিরোনামের সিক্যুয়েলটির নেতৃত্বে দিয়েছিলেন জন আব্রাহাম।” ছবিতে নানা পাটেকর অনিল কাপুর, সুনীল শেঠিও অভিনয় করতে পারেন।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৬ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা