চিরঘুমের দেশে গ্র্যামিজয়ী গায়িকা মানদিশা

Share:

 আন্তর্জাতিক ডেস্ক : সংগীত জগতে আরও এক গ্র্যামি পুরস্কারজয়ীর নক্ষত্র পতন। গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গায়িকা মানদিশা মারা গেছেন। গত বুধবার ন্যাশভিলের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালীন গায়িকার বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।মানদিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধি।তবে তিনি ঠিক কিভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত করা যায় নি।এমনকি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কেও জানা যায়নি।

এক সংবাদমাধ্যম কে দেওয়া বিবৃতিতে মার্কিন গায়িকা মানদিশার প্রতিনিধি বলেন, ‘আমরা এখন কেবল তাঁর মৃত্যুর খবরই নিশ্চিত করতে পারছি।এই বিষয়ে তিনি আরও জানান যে, এ বিষয়ে বিস্তারিত কিছু এখন বলা সম্ভব নয়। এই কঠিন সময়ে সবাইকে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

জন্মসূত্রে ক্যালিফোর্নিয়ায় বাসিন্দা তিনি। ১৯৭৬ সালের ২ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় মানদিশার। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান।২০০৫ সালে তিনি ‘জাস্ট মানদিশা’ নাম দিয়ে ‘আমেরিকান আইডল’-এ অংশ নেন।সেখানে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০০৭ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ট্রু বিউটি’ মুক্তির পরই জনপ্রিয়তা পায়। এরপর বাজারে এসেছে আরও পাঁচটি অ্যালবাম।সর্বশেষ অ্যালবাম ‘আউট অব দ্য ডার্ক’ মুক্তি পায় ২০১৭ সালে।২০১৪ সালে ‘ওভারকামার’ অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডস পান। তাঁর গানের মাধ্যমে নিজের একটা আলাদা জগৎ গড়ে তোলেন মানদিশা। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর অনুরাগীরা। অ্যালবামের জন্য সেরা সমসাময়িক শিল্পী হিসেবে সবার হৃদয়ে থেকে যাবেন তিনি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩