টিন এজে আমিরের ‘থ্রি ইডিয়টস’, উদযাপনের আমন্ত্রণ জানালো আইএএম

২০০৯ সালে ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির পরিচালনায় তিনবন্ধুর ছাত্রজীবনের নানা কাহিনী নিয়ে ছবি 'থ্রি ইডিয়টস'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমিরের ব্লকব্লাস্টার হিট ছবিগুলির মধ্যে অন্যতম একটি হল ‘থ্রি ইডিয়টস’। পায়ে পায়ে ১৩ বছর পূরণ করল এই ছবি। তবে এতগুলো বছর পেরিয়ে গিয়েও কিন্তু আমিরের ‘থ্রি ইডিয়টস’ নিয়ে দর্শকের মনে এতটুকু ভাঁটা পড়েনি নস্টালজিয়ায়। কলেজ জীবন, হস্টেলে রুমমেটের সঙ্গে খুনসুটি কিংবা প্রেম ও পারিবারিক চাপ। এই সব মিলিয়েই তৈরি হয়েছিল এই ছবি। বলে রাখা ভালো ১৩ বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই টিন এজের সফর শুরু করল রাজকুমার হিরানির ছবি। আর তা উদযাপনের জন্য এবার ডাক পেলেন আমির।  ছবিতে দেখানো হয়েছিল যে ক্যাম্পাস সেখানেই পুনরায় ফিরতে চলেছেন আমির অর্থাৎ এই ছবির পুনসুখ ওয়াংড়ু।   

‘থ্রি ইডিয়টস’র ১৩ বছর পূর্তিতে ‘আইএএম অ্যানুয়াল ইন্টারন্যাশনাল সামিট ভিস্তা’ থেকে ডাক পেয়েছেন মিস্টার পার্ফেকশনিস্ট। সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গেই এই উদযাপনে মেতে উঠবেন অভিনেতা। মন খুলে আড্ডা দেবেন ছাত্রছাত্রীদের সঙ্গে। আপাতত নিজের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচার ব্যস্ত আমির। থ্রি ইডিয়টসের ১৩ বছর পূর্তি উদযাপনে উপস্থিত থাকবে তাই এই ছবির অভিনেতা অভিনেত্রীরা। থাকবেন মোনা সিংহ, নাগা চৈতন্য, অদ্বৈত চন্দন প্রমুখ। 

উল্লেখ্য ২০০৯ সালে ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির পরিচালনায় তিনবন্ধুর ছাত্রজীবনের নানা কাহিনী নিয়ে ছবি ‘থ্রি ইডিয়টস’। এর সঙ্গে দর্শক নিজেকে এতটাই মিশিয়ে নিতে পেরেছে যে আজও তাই সবার মনের কাছাকাছি রয়েছে এই ছবি। সেইসময় বক্স অফিসে ৪০০ কোটির ব্যাবসা করেছিল এই ছবি। সঙ্গে ছিল ছবি মন ভালো করা গান।  

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা