মহাষ্টমীর সকালে বড়িশা প্লেয়ারস কর্নারের পুজোয় অঞ্জলি মহারাজের

মহাষ্টমীর সকালে বড়িশা প্লেয়ারস কর্নারের পুজোয় অঞ্জলি দিলেন মহারাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার মহাষ্টমীর সকালে বৃষ্টি উপেক্ষা করে মন্ডপে মন্ডপে অঞ্জলি দিলেন দর্শনার্থীরা। শহরের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি মন্ডপেই দর্শনার্থীদের নতুন জামা কাপড় পড়ে পুষ্পাঞ্জলি দিতে দেখা গেল। অন্যদিকে বেলুড় মঠেও প্রথা মেনেই হয়েছে কুমারী পুজো। মহাষ্টমীর অঞ্জলি দেওয়া থেকে বাদ পড়লেন না তারকারাও। ভবানীপুরের মল্লিক বাড়িতে যেমন সপরিবারে অঞ্জলি দিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক। তেমনই বেহালায় নিজের পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রতিবছরই মহাষ্টমীর সকালবেলায় সপরিবারে নিজের পাড়ার পুজোয় অঞ্জলি দেন মহারাজ। এ বছরও তার ব্যতিক্রম হলো না। প্রতিবারের মতোই এবারেও নিয়ম করে অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ারস কর্নারের মন্ডপে উপস্থিত হন সৌরভ গাঙ্গুলী।এদিন সৌরভের পরনে ছিল গেরুয়া রঙের পাঞ্জাবি। সেই সঙ্গে তার নতুন ট্রিম বিয়ারড লুকে তিনি বরিশা প্লেয়ারস কর্নারের মধ্যমণি হয়ে ওঠেন। সৌরভকে দেখতে অষ্টমীর সকালে বড়িশা প্লেস কর্নারের পুজোর মন্ডপে ভিড় উপচে পড়ে। এই দিন সৌরভের সঙ্গে ছিলেন তার দাদা স্নেহাশীষ গাঙ্গুলী।

এর আগে পঞ্চমীর সন্ধ্যায় বড়িশা প্লেয়ারস কর্নারের পুজোর উদ্বোধনও করেন সৌরভ। সেদিন তিনি পড়েছিলেন ডার্ক ব্লু জিন্স এবং সাদা টিশার্ট। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদ্য প্রাক্তন পেশ বোলার ঝুলন গোস্বামীকে পাশে নিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন মহারাজ।পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে অষ্টমীর সন্ধি পুজোতেও দাদা মন্ডপে উপস্থিত থাকতে পারেন। প্রসঙ্গত, প্রতিবারই সপরিবারে এই বড়িশা প্লেয়ার্স কর্নারের পূজোয় অংশ নেন মহারাজ। তার বাবা চন্ডী গাঙ্গুলী এই পুজোর সূচনা করেন। এই বছর ৫০ বছরে পা দিয়েছেন সকলের প্রিয় মহারাজ। তাকে উৎসর্গ করেই এইবার বড়িশা প্লেয়ারস কর্নারের পুজো মন্ডপের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সৌরভের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ