কীভাবে তৈরি হয়েছিল ‘অ্যাইসি লাগি লাগান’, জানালেন ‘ভজন সম্রাট’ অনুপ জালোটা

অ্যাইসি লাগি লাগান' গানটি আমাকে ভজন গায়ক হিসেবে বিশ্বে খ্যাতি এনে দিয়েছে। কেউ কেউ খুশি হয়ে আমাকে ভজন সম্রাট বলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভজন সম্রাট ‘অনুপ জালোটা’-র বিখ্যাত ভজন ‘অ্যাইসি লাগি লাগান’, ভজনটি মোটামুটি সবার কাছেই পরিচিত। এই গানটিই তাঁকে বিশ্বের কাছে তাঁকে পরিচিতি দিয়েছিলেন। কিন্তু জানেন কী, এই গানটির সঙ্গে যোগ রয়েছে কুম্ভের। হ্যাঁ, আগামী ১৩ জানুয়ারী থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। এ বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভের। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কথিত আছে, হিন্দুদের এই ধর্মীয় মহাসমাগমের সময় গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তাই আসন্ন মহাকুম্ভ উপলক্ষে ভজন সম্রাট জানালেন, তিনি তাঁর বিখ্যাত ভজন ‘অ্যাসি লাগি লাগান’- কীভাবে তৈরি করেছেন?

সম্প্রতি মহাকুম্ভের একটি সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন অনুপ জালোটা। এই অনুষ্ঠানে ‘অ্যাইসি লাগি লাগান’-ভজনটি পরিবেশন করেন অনুপ জালোটা। গান শেষের পর তিনি ‘অ্যাইসি লাগি লাগান’-এর কম্পোজিশন এবং মহাকুম্ভের গুরুত্ব নিয়ে একাধিক তথ্য ভক্তদের কাছে শেয়ার করেন। ভজন সম্রাটের কথায়, ‘গত ৫০ বছরে যতগুলি কুম্ভমেলা হয়েছে, আমি গিয়েছি। প্রয়াগরাজেও থাকব। ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে। এখানে, যখন ঈশ্বরের নামে সম্মিলিত গান করা হয়, আমি যেন আলাদাই শক্তি পাই।’ এরপর ভজন সম্রাট অ্যাইসি লাগি লাগান’ গানটি কম্পোজিশনের বিষয়ে বলেন, ‘অ্যাইসি লাগি লাগান’ গানটি আমাকে ভজন গায়ক হিসেবে বিশ্বে খ্যাতি এনে দিয়েছে। কেউ কেউ খুশি হয়ে আমাকে ভজন সম্রাট বলে। কিন্তু সত্য হল একজন গায়ক সম্রাট হওয়ার জন্য আমি প্রতিনিয়ত প্রচেষ্টা করে চলেছি।’

এরপর তিনি আরও বলেন, ‘সালটা ছিল ১৯৭৭। আমি আমেরিকায় আমার বন্ধুর বাড়িতে রাতের খাবার খাচ্ছিলাম। তার স্ত্রী আমাকে একটি বইটি দিলেন এবং পড়তে বললেন। বইয়ের পাতা উল্টে খাবার খাচ্ছিলাম আমি। কিন্তু তখনই বইয়ের একটি পাতায় আমার চোখ আটকে গেল। যাতে লেখা ছিল- মীরা এমন ভক্তিতে মগ্ন। ঠিক তখনই আমি খেতে খেতেই একটি সুর তৈরি করে ফেলি। এবং আমার বন্ধুদের বাজিয়ে শোনাই। এভাবেই রচনা হয়েছিল ‘অ্যাইসি লাগি লাগান’। আর আজ আমি এই ভজন দ্বারাই গোটা বিশ্বের কাছে পরিচিত।’ এরপর কুম্ভমেলার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, বছরের পর বছর যারা পাহাড়ে পূজা করেন তারাই কুম্ভে দর্শন দেন। কুম্ভ উপলক্ষে তারা পাহাড় ছেড়ে চলে আসেন। তাদের দর্শন পাওয়া কুম্ভমেলার সবথেকে বড় বিশেষত্ব।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা