কে কে-এর মৃত্যুতে কলকাতাকে দোষ দিতে নারাজ অনুপম রায়

এমন ঘটনা দুঃখজনক হলেও কলকাতাকে দোষ দিতে নারাজ গায়ক। তাঁর মতে এত বড় শিল্পী এনে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা একটা বিশাল বড় দায়িত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩১ মে কলকাতার বুকে নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করার কয়েক ঘন্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে। তার ঠিক ৩দিন পর ওই মঞ্চেই কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজ ফেস্টের অনুষ্ঠান করতে ওঠেন শিল্পী অনুপম রায়। সেইসময় কেমন অনুভূতি তা জানিয়েছিলেন শিল্পী। তবে এমন ঘটনা দুঃখজনক হলেও কলকাতাকে দোষ দিতে নারাজ গায়ক।

তাঁর মতে এত বড় শিল্পী এনে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা একটা বিশাল বড় দায়িত্ব। তা শুধু কলকাতাতেই নয় যেকোনও জায়গাতেই এই পরিস্থিতি দেখা যায়। আর সেসবের মধ্যেই কে কে-এর মৃত্যু যেন একটা দুঃস্বপ্নের মত ঘটে যায়। তবে সেসব মনে না রেখে কে কে-এর জীবনের শেষ কনসার্টের শেষ গান ‘পল’ এর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তাঁকে মনে রাখা উচিত, ওই গান ও মুহূর্তকে আরও আরও বেশি করে স্মরণ করা উচিত। 

এর আগে অনেক শিল্পীই কলকাতার সংস্কৃতিকে প্রশংসা করেছেন। তাঁদের মতে, বহু পুরনো ইভেন্ট অর্গানাইজার তোচন ঘোষ কলকাতায় ওই শোয়ের জন্য কে কে-কে আনেন। ভিন শহরে অনুষ্ঠান করতে আসা শিল্পীদের সেরা পরিষেবা দেওয়াই কলকাতার একমাত্র লক্ষ্য। কলকাতা শিল্পীদের জন্য সবসময়ই নিরাপদ। কখনও শুনবেন না এখানে অনুষ্ঠান করতে এসে কোনও শিল্পী কোনও সমস্যায় পড়েছেন। অন্য রাজ্যে এর হার অনেক বেশি। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়ে কন্নড় শিল্পী স্টেজের সামনে থাকা বিরাট গর্তে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন। চন্ডীগড়ে একটি অনুষ্ঠান করতে গিয়ে স্টেজে মানুষের ভিড়ে দমবন্ধ করা অবস্থায় পড়েন মিকা সিং। কিন্তু আমাদের এখানে সেই ঘটনা পাওয়া যায় না। 

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ