‘পান্তাভাত’ এর বঙ্গযোগ অনুষ্কার লাঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৪ বছর পর বলিউডে কামব্যাক করছেন, অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর আসন্ন ছবি, ‘চাকদা এক্সপ্রেস’এর শুটিং ইতিমধ্যেই শুরু করেছেন তিনি। বিখ্যাত বাঙালি ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে এবার অনুষ্কাকে। মূলত এই ছবিটি ঝুলন গোস্বামীর বায়োপিক হতে চলেছে। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহর চাকদার মেয়ে ঝুলন গোস্বামী, কিভাবে বিশ্ব ইতিহাসে তাঁর নাম তুললেন, তা নিয়েই নির্মিত হবে এই ছবি।

কিছুদিন আগেই এই ছবির নির্মাতারা ঘোষণা করেছেন, গোটা বিশ্বের চারটি জনপ্রিয় স্টেডিয়ামে এই ছবির শুটিং হবে। তবে, যেহেতু বাঙালি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, অনুষ্কা, তাই বাংলা ভাষা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির সঙ্গে তাঁকে পরিচিত হতেই হবে। সেই কারণেই, সোমবার সকালে এর একটা ঝলক দেখালেন নায়িকা নিজেই।

তিনি ঠিক করেছেন, গরমের থেকে বাঁচতে এবার বাঙালি খাবার খাবেন তিনি। সেই প্রমাণই পাওয়া গেল, আজ অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে।যেখানে দেখা যাচ্ছে, একটি কাঁসার থালার মধ্যে পান্তাভাত, আলু মাখা, বেগুন ভাজা, মুগডাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বড়া ভাজা।

বাঙালি খাবারের এই ছবিটি শেয়ার করে নায়িকা লিখলেন, ‘পান্তা ভাত’। আসলে প্রত্যেকটি বাঙালির কাছে, পান্তাভাত একটি নস্টালজিক আকর্ষণ। তবে এই বিষয়ে আর কিছুই জানাননি নায়িকা, হতে পারে ‘চাকদা এক্সপ্রেস’ এর শুটিংয়ের একটি দৃশ্য এটি। আসলে, গোটা বিশ্বের কাছেই বাংলা সমাজ-সংস্কৃতি, খাবার একটি অন্যতম নস্টালজিক দিক।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ