স্বামী থাকতেও অবাঙালি পুরুষের প্রেমে মজে অপরাজিতা আঢ্য, কেসটা কী?

সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে, তা কি অপরাধ? সেই গল্পই নিজেদের কাহিনী দিয়ে ফুটিয়ে তুলবেন শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র। একজন বাঙালি, অন্যজন অবাঙালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসার সত্যি কোনও বয়স নেই, ধর্ম নেই, জাতপাত নেই! পেছনে কি হবে, না হবে, সম্পর্কের ভবিষ্যত কি, তা এড়িয়েই দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, হয়ে যায় মন দেওয়া-নেওয়া! কিন্তু পরে বিয়ের সময় ঘনিয়ে আসলেই, শুরু হয়ে যায় সমাজের ঠাট্টা-মন্দ। হ্যাঁ, এবার এমন কথাই বলতে আসবে অভিনেত্রী মানসী সিংহের প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। অভিনয়ে নিজেকে পুষ্ট করে এবার পরিচালকের আসনে নিজেকে পাকাতে চলেছেন মানসি সিংহ। যদিও অনেকদিন ধরেই ছবিটি চর্চায় রয়েছে।

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মানসী সিংহ। কৌতুক অভিনয়ের পাশাপাশি সব ধরনের চরিত্রেই তিনি সমান সাবলীল। যদিও পরিচালনায় হাতেখড়ি দিয়েই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। তবে সেইসব ঝামেলা মিটিয়ে প্রকাশ পেল ‘এটা আমাদের গল্প’-এর ট্রেলার।ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সেই প্রশ্নই তুলেই ছবির কাহিনী বেঁধেছেন মানসী। যেখানে মুখ্যভূমিকায় অভিনয় করবেনঅপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, ‘ধাগা প্রোডাকশন’ প্রযোজিত ছবির মূল গল্প, সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে একটা বয়সের পরে সত্যি মানুষ একা হয়ে যান। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে, তা কি অপরাধ? সেই গল্পই নিজেদের কাহিনী দিয়ে ফুটিয়ে তুলবেন শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র। একজন বাঙালি, অন্যজন অবাঙালি।

দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, কিন্তু সবকিছু পেরিয়ে কীভাবে তাঁরা কাছাকাছি আসবেন, সেটাই ছবির মুল উপজীব্য। তাঁদের সম্পর্ক মেনে নিতে পারবে না, সমাজ পরিবার কেউই। ছবিতে আরও চরিত্রে অভিনয় করবেন, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee), তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত ও সন্দীপ ভট্টাচার্য, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। ছবি রিলিজ করবে আগামী ২৬ এপ্রিল।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?