অভিনয়ের পাশাপাশি বিজনেস ওম্যান হিসেবেও সফল ক্যাটরিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পর এবার বিজন্যাসওম্যান হিসেবেও সফলতা অর্জন করলেন ক্যাটরিনা (KATRINA KAIF)। কয়েক বছর আগেই নিজের বিউটি প্রোডাক্টের ব্যবসা শুরু করেছিলেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, সম্প্রতি, এই ব্যবসার মাধ্যমেই সফলতা অর্জন করলেন ক্যাট। আর স্ত্রীর এই সাফল্যে গর্বিত স্বামী ভিকি কৌশল। পাশাপাশি ক্যাট তাঁর সহকর্মীদের থেকেও প্রশংসা অর্জন করেছেন। সম্প্রতি, “ভোগ বিউটি ফেস্টিভ্যাল ২০২২” (Vogue Beauty Festival 2022)থেকে ভোগ ইন্ডিয়া বিউটি (Vogue India beauty) ‘ব্র্যান্ড অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত হয়েছে ক্যাটরিনার কসমেটিক্স ব্র্যান্ড ‘Kay By Beauty’। এবং পুরস্কারও জিতেছে। সদ্য, ভোগ ইন্ডিয়া তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রামের মাধ্যমে, ‘কে বাই বিউটি’র কৃতিত্ব ঘোষণা করেছে।”

পাশাপাশি তাঁরা আরও জানিয়েছে, “২০১৯ সালে এই ব্র্যান্ডের লঞ্চের পর থেকেই, ক্যাটরিনা কাইফের ‘কে বাই বিউটি’ অবিলম্বে ভারতের সবচেয়ে প্রিয় মেকআপ ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে উঠেছে৷” আর এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে ক্যাটরিনা জানিয়েছেন, “আপনাকে ধন্যবাদ – এই পুরস্কার পেয়ে আমি রোমাঞ্চিত।” আর গতকাল ক্যাট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর এই সাফল্যের কথা প্রকাশ্যে এনেছেন। আর এই পোস্টটি প্রকাশ পাওয়া মাত্রই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন, তাঁর স্বামী ভিকি কৌশল সহ বলিউডের একাধিক সেলিব্রিটি।

 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ভিকি লিখেছেন, “বছরের সেরা ব্র্যান্ড ওম্যান অফ মাই লাইফ! অভিনন্দন সুন্দর।” আলিয়া ভাট, মন্তব্য করেছেন, “অভিনন্দন ক্যাটিয়ি।” অর্জুন কাপুর মন্তব্য করেছেন, “কিলিং ইট কে।” ফারাহ খান মন্তব্য করেছেন, “অভিনন্দন।” ক্যাটরিনার ফোন ভূতের সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কাজের ফ্রন্টে, ‘ফোন ভূট’ ছাড়াও, ক্যাটরিনার হাতে রয়েছে সালমান খানের বিপরীতে ‘টাইগার 3’ এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!