স‍ৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করায় ‘অনুপমা’ রূপালীকে বিঁধলেন পায়েল

তাঁকে প্রশ্ন করেছেন, কেন অভিনেত্রী অশ্বিন ভার্মার সঙ্গে ডেট করেছিলেন, যেখানে তিনি জানতেন অশ্বিনী ভার্মা একজন বিবাহিত পুরুষ। পায়েল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রূপালীকে প্রশ্ন করে একটি নোট লেখেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন ‘অনুপমা’-খ্যাত রূপালী গঙ্গোপাধ্যায়। কারণটা মোটামুটি এতক্ষণে সবাই জেনে গিয়েছেন। হ্যাঁ, অভিনেত্রীর সৎ-কন্যা এশা ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। ২০১৩ সালে অশ্বিন ভার্মাকে বিয়ে করছেন রূপালী গঙ্গোপাধ্যায়। বিয়ের বছরেই এক পুত্রকে স্বাগত জানান তিনি। কিন্তু অশ্বিনের প্রথম পক্ষের মেয়ে এশা এখন দাবি করছেন যে, অশ্বিনের প্রথম সংসার ভাঙার জন্যে দায়ী রূপালী গঙ্গোপাধ্যায়। যিনি ইতালিতে গিয়ে তাঁর মায়ের সংসার ভেঙেছেন। তাঁর বাবার সঙ্গে মায়ের বিছানায় শুয়েছেন। অশ্বিনকে তাঁর মাকে ডিভোর্স দিতে বাধ্য করছেন। এবং এশার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তাঁর সোনার গহনা চুরি করে ভারতে চলে এসেছেন। তাঁর বাবাকে বাধ্য করেছেন, যাতে ভারতে গিয়ে রূপালীর সঙ্গে সংসার পাতেন।

২০২০ সালে এশার সাক্ষাৎকারের একটি পুরনো ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীর কুকীর্তি ফাঁস হয়। তবে বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন রূপালী গঙ্গোপাধ্যায়। তিনি এই অভিযোগের ভিত্তিতে এশা ভার্মার বিরুদ্ধে একটি ৫০ কোটি টাকার মানহানির মামলা করছেন। এবার এই ঘটনাটির জন্যে রূপালীর চরম নিন্দা করলেন অভিনেত্রী আরেক সহকর্মী পায়েল রোহাতগি। ‘অনুপমা’ অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, এশার অভিযোগটি রূপালীর খ্যাতিতে আঘাত হেনেছে। তাই তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে পায়েল এশার কাছ থেকে এত মোটা অঙ্কের টাকা দাবি করার জন্য রূপালীর সমালোচনা করেছেন। এবং তাঁকে প্রশ্ন করেছেন, কেন অভিনেত্রী অশ্বিন ভার্মার সঙ্গে ডেট করেছিলেন, যেখানে তিনি জানতেন অশ্বিনী ভার্মা একজন বিবাহিত পুরুষ। পায়েল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রূপালীকে প্রশ্ন করে একটি নোট লেখেন। যেখানে তিনি বলেন, “তোমার সত্য যাই হোক না কেন রূপালী, তুমি এমন একজনকে বিয়ে করেছিলে যে আগে থেকেই বিবাহিত। এটাকেই কর্ম বলে। তোমাকে এই কর্মফল ভোগ করতেই হবে। তুমি এশার মায়ের সঙ্গে যা করেছো, মেয়ের কাছে তার বর্ণনা তো থাকবেই।”

তিনি আরও বললেন, “আদালতে তুমি তোমার কুকীর্তি অস্বীকার করার প্রমাণ দিতে পারবে তো? কেন তুমি এশার কাছে মানহানির জন্য এত টাকা চাইলে? তুমি কি পাগল হয়ে গেছো? একটা সিরিয়াল বানাতেও ৫০ কোটি টাকা লাগে না।” এশার আরও দাবি ছিল, রূপালীর ছেলে রুদ্রাংশ “অবৈধ”। কারণ অভিনেত্রী অশ্বিনকে বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন। তবে এই মুহূর্তে এশা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রূপালী সম্পর্কিত সমস্ত পোস্ট মুছে ফেলেছেন।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল