‘ছেলের জন্য চিন্তিত নই’, জানালেন মাদক মামলায় জড়িত আরিয়ানের বন্ধু আরবাজের বাবা

আরিয়ান ছাড়া পেলেও আরবাজের কী হবে? এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন আরবাজের বাবা আসলাম মার্চেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার মাদক মামলায় বাদশা পুত্র আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ক্লিন চিট দিলেও আরিয়ানের কাছের বন্ধু আরবাজের বিরুদ্ধে কিছু পরিমাণ মাদকদ্রব্য থাকার অভিযোগ আগেই আনা হয়েছিল। আরিয়ান ছাড়া পেলেও আরবাজের কী হবে? এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন আরবাজের বাবা আসলাম মার্চেন্ট। পেশায় একজন আইনজীবী তিনি। মাদক মামলায় ছেলের জড়িত থাকা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, ” অর্ধেক যুদ্ধ আমরা জয় করে ফেলেছি। আর বাকি যুদ্ধটা জেতা বাকি আছে। আসল কথা এই মামলাটিকে একটি বড়সড় ঘটনার রূপদান করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভগবানের কৃপায় তা করা সম্ভব হয়নি। 

শুধু তাই নয়। তাঁর বক্তব্য তাঁর ছেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি উদ্বেগজনক নয়। তাঁর বিরুদ্ধে মাদক রাখার যে অভিযোগ উঠেছিল এবং তাতে যে পরিমাণের উল্লেখ রয়েছে তার থেকেও বেশি পরিমাণ মাদক নিজের কাছে রাখা ও পড়ে সেই মামলার নিস্পত্তি হওয়া এই দুইই দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রেই। তাই আরবাজের এই ঘটনা নিয়ে তিনি সেভাবে অতটাও চিন্তিত নন।

তাঁর আরও বক্তব্য এই মামলায় যেহেতু আরিয়ান জড়িত ছিল তাই এই মামলা নিয়ে নানা জলঘোলা ও লোকচক্ষুর সামনে এই বিষয় বেশি করে আসতে থাকে। এখন যদি মানুষ এই মামলার দিকে ধীরে ধীরে দৃকপাত করা বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে এই মামলায় রায় আসতেও সুবিধা হবে।

আরবাজ এবং আরিয়ান যেহেতু খুব কাছের দুই বন্ধু তাই এই মামলায় জামিনের অন্যতম শর্ত ছিল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কেউ কারও সঙ্গে দেখা করতে পারবেন না। সেই শর্ত ছিল ছ’মাসের। কিন্তু পরে তার সময় আরও দু’মাস বাড়ানো হয়। ছেলেকে এই মামলা থেকে অতি দ্রুত নিস্পত্তি দিতে পারবেন বলেই জানিয়েছেন আরবাজের বাবা। 

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ