জ্বর এসেছে, তাই এনসিবি’র তলব এড়ালেন শাহরুখ পুত্র আরিয়ান

গত শুক্রবারই আরিয়ান-কাণ্ড সহ মোট ছ’টি মামলার তদন্তভার এনসিবি মুম্বই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বর এসেছে, শরীরে রয়েছে করোনা উপসর্গ, তাই রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের অর্থাৎ সিটের তলব এড়িয়েছেন শাহরুখ পুত্র। আদালতের নির্দেশে প্রতি শুক্রবার মাদক কাণ্ডে মুম্বইতে এনসিবি দফতরে হাজিরা দিচ্ছেন আরিয়ান খান। কিন্তু মাদক কাণ্ডে এবার তদন্ত করছে এনসিবির বিশেষ দল। যার নেতৃত্বে রয়েছেন সঞ্জয় সিংহ। সেই সিটের তরফে আরিয়ানকে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু আরিয়ান জ্বরের কারণ দেখিয়ে তলব এড়িয়েছেন বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে হাজিরা দিতে পারেন আরিয়ান, এমনটাই মনে করছে এনসিবি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, শাহরুখের পুত্রের এই আবেদন আদৌ গ্রাহ্য হবে কিনা তা আগামিকালের মধ্যেই সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আরিয়ানের করোনা রিপোর্ট চাওয়া হতে পারে। মাদক কাণ্ডে শুধুই আরিয়ান নয়, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে তলব করেছে তদন্তকারী সংস্থা। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী নতুন তদন্তকারী দল নিযুক্ত হওয়ার পরে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই কাজ করছে সঞ্জয় সিংহের নেতৃত্বে সিট।

গত শুক্রবারই আরিয়ান-কাণ্ড সহ মোট ছ’টি মামলার তদন্তভার এনসিবি মুম্বই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে। এনসিবি-র সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহের তত্ত্বাবধানে ওই মামলাগুলির তদন্ত চলবে। যার সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না এনসিবির মুম্বই-য়ের জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ