ভোটের দিনেই রচনার পরিবারে দুঃসংবাদ, মারা গেলেন তৃণমূল প্রার্থীর শাশুড়ি

শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দেবেন নায়িকা। তার আগেই তাঁর পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা গিয়েছে, বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১ জুন। শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোটপর্ব। বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ৮ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫৭ টি কেন্দ্রে সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে৷ এছাড়া ওড়িশা রাজ্য বিধানসভার অবশিষ্ট ৪২ টি বিধানসভা কেন্দ্রেও একই সঙ্গে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা ভোটপর্ব। ইতিমধ্যেই ৬ টি পর্যায়ে ৪৮৬ টি লোকসভা আসন শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। ভোট গণনা আগামি ৪ জুন। এদিকে কলকাতার উত্তর ও দক্ষিণেও শুরু হয়েছে ভোটপর্ব। যাই হোক, ভোটের দিনেই সাতসকালে খারাপ খবর। মারা গেলেন টলিউড অভিনেত্রী তথা হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়ের শাশুড়ি।

এবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। ভোট হয়ে গিয়েছে ২০ তারিখ। তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যাই হোক, দুই তারকার মধ্যে কে শেষ হাসি হাসবে, তা বলবে আগামী ৪ জুন ভোট গণনার দিন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে হুগলির প্রার্থী হয়েছেন তিনি। গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় হুগলির প্রার্থী হিসেবে রচনা বন্দোপাধ্যায়ের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে তিনি একেবারে নতুন হলেও একেবারে দাপুটে নেত্রীর মতো প্রচারপর্ব সেরেছেন অভিনেত্রী।সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করেছিলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, নিজের কেন্দ্রে ভোটপর্ব শেষ হলেও তিনি নিজে এখনও গণতান্ত্রিক অধিকারে সামিল হননি। শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দেবেন নায়িকা। তার আগেই তাঁর পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা গিয়েছে, বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি।

স্বামী প্রবাল বসুর সঙ্গে অনেকদিন থাকেন না অভিনেত্রী। কিন্তু এখনও ডিভোর্স হয়নি। ছেলেকে একাই মানুষ করছেন অভিনেত্রী। তবে স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার। এমনকী ভোটপ্রচারে রচনার পাশে দেখাও গিয়েছিল তাঁর স্বামীকে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও রচনা পাশে পেয়েছিলেন তাঁর স্বামীকে। এবার শোনা গেল, প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ অভিনেত্রী তাঁর আবাসন আরবানার কাছেই একটি স্কুলে দুপুর নাগাদ ভোট দেবেন। তার আগেই পরিবারে এল দুঃসংবাদ। সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি, কিন্তু ফলাফল দেখে যেতে পারলেন না অভিনেত্রীর শাশুড়ি। গত বছরেই বাবাকে হারিয়েছেন নায়িকা। বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। শোক কাটিয়ে উঠতে অনেকদিন শুটিং, তাঁর ব্যবসা, সবটার থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ