‘পাঠান’ মুক্তি নিয়ে ঘোরতর আপত্তি বাংলাদেশের প্রবীণ পরিচালক ঝন্টুর

প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তিতে অনুমতি দেবেন না।" সুতরাং দেখার পালা বাংলাদেশে আদৌ মুক্তির পথ এগোয় কিনা পাঠানের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বজুড়ে আয়ের সংখ্যা ১০০০ কোটির গণ্ডি পেরোলেও পাঠানের সাফল্য বোধহয় এখনও অধরা। মুক্তির আগেই পাঠান নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। দীপিকার বেশরম রং-এর পোশাক নিয়ে গেরুয়া বাহিনী রীতিমতো তাণ্ডব করেছে গোটা দেশজুড়ে, সঙ্গে দিকে দিকে শাহরুখ-দীপিকা পাড়ুকোনের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল। শেষমেশ সেন্সর বোর্ডের নির্দেশে ছবির ১০ টি অংশ কেটে তবেই মুক্তি পেয়েছে পাঠান। আর শাহরুখের চারবছর পর পাঠান রিলিজ রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। বলিউডে অন্ধকার ঘুচেছে। তবে পাঠানের সফলতা যেন এখনও অধরা। বিশ্বের মোট ১০০ টি দেশে পাঠান মুক্তি পেলেও এই তালিকায় নেই বাংলাদেশের নাম। পাঠান এদেশে মুক্তি পেলে অনেক ছবির মুক্তি বন্ধ হয়ে যাবে, নির্মাতা, অভিনেতারাও ফ্যাসাদে পড়বেন, এই ধারণায় অবিচল থেকে বাংলাদেশে পাঠানের মুক্তির তারিখ পেছনো হয়েছিল। তবে কিছুদিন আগেই শাহরুখের একটি আশ্বাসে জানা যায়, খুব শীঘ্রই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে পাঠান। কিন্তু আদৌ কি তা সম্ভব?

বাংলাদেশে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে সম্মত হয়েছে চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ টি সংগঠন। কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই একাধিক বিরোধিতা করেছেন বাংলাদেশের একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন দোলোয়ার জাহান ঝন্টু। যিনি কিনা একাধারে চিত্রনাট্যকর,সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র পরিচালক, গীতিকবি, সুরকার, কাহানীকর এবং চলচ্চিত্র সম্পাদক। তিনিও পাঠান মুক্তিতে ক্ষোভপ্রকাশ করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারের পরিচালক তাঁর ক্ষোভ উগরে বলেন, ‘আমরাই একমাত্র জাতি, যারা বাংলা ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এমন নজির নেই। এ জন্য মাথা উঁচু করে কথা বলি আমরা। তাই আমার দেশে কেন উর্দু-হিন্দি সিনেমা চলবে?”

চিত্রনাট্যকরের আরও দাবি, “বঙ্গবন্ধু আমাদের বলেছিলেন, তোরা সপ্তাহে একটা সিনেমা করে সিনেমা দিতে পারবি, তখন আমরা উচ্চস্বরে বলেছিলাম, হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে নতুন সিনেমা দিতে পারব। তখন বঙ্গবন্ধু দৃঢ কণ্ঠে বলেছিলেন, হিন্দি কিন্তু চলবে না।” গত ১৯ ফেব্রুয়ারি চলচ্চিত্রবিষয়ক সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ শর্তসাপেক্ষে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদকে অনুমোদনের দাবি জানিয়েছিলেন। সেখানে বলা হয়, শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা বাংলাদেশে আমদানি করা যেতে পারে। কিন্তু বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধানমন্ত্রীকে। সুতরাং এখন হাসিনা শেখ যদি অনুমোদন দেন তবেই পাঠান বাংলাদেশে মুক্তি পাবে। এই বিষয়ে ঝন্টু মনে করেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তিতে অনুমতি দেবেন না।” সুতরাং দেখার পালা বাংলাদেশে আদৌ মুক্তির পথ এগোয় কিনা পাঠানের।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস