পুরু বরফের মাঝে লাল রঙের খোলামেলা পোশাকে পূজা, কোথায় গেলেন হঠাৎ?

পুরু বরফের আস্তরণ আর তার মাঝে লাল রঙের খোলামেলা পোশাকে ধরা দিয়েছেন টলিউডখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারিদিকে পুরু বরফের আস্তরণ আর তার মাঝে লাল রঙের খোলামেলা পোশাকে ধরা দিয়েছেন টলিউডখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা বন্দোপাধ্যায়। ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে জানিয়েছেন দুর্গম হলেও এটি সবথেকে সেরা শুট ছিল। কিন্তু হঠাৎ করেই বরফে ঢাকা কোন জায়গায় গেলেন অভিনেত্রী? আর কেনই বা বরফে লালপরী হয়ে ধরা দিলেন? স্বাভাবিকভাবে ধরে নিতেই হয় শুটিংয়ের জন্যই কোথাও হয়তো গিয়েছেন তিনি কিন্তু কোথায়? একটু চেষ্টা করে জানা গেল কাশ্মীরে গিয়েছিলেন অভিনেত্রী। একটি মিউজিক ভিডিওর শুটের জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

বলে রাখা বাহুল্য বাংলাদেশের মিউজিক ভিডিওতে এই প্রথমবার কাজ করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আর সেখানেই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। বাবা যাদবের পরিচালনায় ‘চল রাতকে করি ভোর’ গানে জুটি বেঁধেছেন বাংলাদেশের নিবিড় আদনানের সঙ্গে পূজা। কিন্তু এর পাশাপাশি আরও একটি কৌতূহলের জায়গা উঠে আসে তা হল সন্তান হওয়ার পর ফের কাজে ফেরা। কারণ সন্তান হওয়ার পর যেহেতু শরীরের গঠন আমূল বদলে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ হোক বা অভিনেত্রী প্রত্যেকেরই বেশ কসরৎ করতে হয় আগের জীবনে ফিরতে। পূজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

অনেকেই নাকি তাঁর শরীরের পরিবর্তন দেখে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পূজা কি আর কাজে ফিরবে? কিন্তু সে সবকিছুতে  জল ঢেলে আবারও পুরানো ফর্মে ফিরে এসেছেন তিনি। সন্তান হওয়ার পর বাকিদের মতো পূজার জীবনও বদলে গিয়েছে। ছেলের বয়স প্রায় দু বছর। আর তারপরেই কাজে ফিরেছেন পূজা। শুধু তাই নয় হিন্দি ধারাবাহিকেও  তাঁর অভিনয় দেখেছেন দর্শক। খুব শিগগিরই বাংলা ছবিতেও হয়তো দেখা যাবে তাকে আগামী মাসেই হয়তো সেই খবর দেবেন অভিনেত্রী। 

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর