দ্বিতীয় দিনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ভোলা’

প্রথম দিন ‘ভোলা’ আয় (Collection) করেছে ১১.২০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে (Box Office) দ্বিতীয় দিনে মুখ থুবড়ে পড়ল অজয় দেবগণ ও তাবু অভিনীত ‘ভোলা’ (Bholaa) । ৩০ মার্চ বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর, ওইদিন মোটামুটি ব্যবসা করলেও দ্বিতীয় দিনে দর্শক টানতে ব্যর্থ হল এই ছবি। প্রথম দিন ‘ভোলা’ আয় (Collection) করেছে ১১.২০ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে সেই আয় কমে গিয়েছে অনেকটা। শুক্রবার ছবিটি আয় করেছে মাত্র ৭.৪০ কোটি টাকা। দু দিনে মাত্র ১৮.৬০ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি।

ভোলা মুক্তি পাওয়ার দ্বিতীয় দিনে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘#ভোলা ২য় দিনে পিছিয়ে গেল… যেহেতু বৃহস্পতিবার ছিল #রামনবমী ছুটির দিন, যেখানে শুক্রবার ছিল কাজের দিন… বৃহস্পতি 11.20 cr, শুক্র 7.40 কোটি। মোট: ₹ 18.60 কোটি। #ভারত বিজ।’ তিনি আরও একটি টুইটে লিখেছেন, ‘ভোলাকে শনি আর রবিবার হারিয়ে যাওয়া জমি ফিরিয়ে আনতে হবে… শনিবারে ব্যবসা আরও বাড়া উচিত, যা সিনেমাকে এগোতে সাহায্য করবে। তবে পবিত্র রমজান মাস ও আইপিএলের বাধা অতিক্রম করতে হবে।’ এই সপ্তাহান্তের পর শুরু হবে ছুটির মরশুম, সিনেমা একবার টিকে গেলে সেই সময় বহু মানুষ হলমুখী হতে পারেন।

গত বছর অজয় দেবগন ও তাবু অভিনীত ছবি দৃশ্যম ২ মুক্তি পেয়েছিল। যা বক্স অফিসে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। দৃশ্যম ২ বক্স অফিসে ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল।

বোরকা-হিজাব পরে হাতে ধরে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?