বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

আমাদের সম্পর্কের উন্নতিও হয়েছিল। কিন্তু পরে আমরা কিছু সাংস্কৃতিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অতিথিরা প্রস্তুত, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভাঙলেন বিশ্বের সবথেকে ছোট উচ্চতার গায়ক তথা বিগবস ১৬-প্রতিযোগী আব্দু রোজিক। কাজাখস্তানি গায়ক বেশ অনেকদিনই হল ভারতবর্ষে চলে এসেছেন। এবং ভারতে এসে নিজের ব্যবসাও শুরু করেছেন। সুপারস্টার সলমান খানও তাঁর বেশ ঘনিষ্ঠ। মাস কয়েক আগে দুবাইয়ের একজন সুন্দরী শারজাহ আমিরার সঙ্গে বাগদান সেরেছিলেন আব্দু রোজিক। বাগদানের সংবাদটি ঘটা করে সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন গায়ক। সঙ্গে হবু স্ত্রীর ছবিও দেখিয়েছিলেন তিনি, কিন্তু মুখ দেখাননি। এবার মনে হচ্ছে আব্দু রোজিকের বিয়ে ভেঙেছে, তাঁরা আর গাঁটছড়া বাঁধছেন না। চলতি বছরের মে মাসে তিনি বাগদানের ঘোষণা করেছিলেন।

বাগদত্তা আমিরাকে হীরের আংটি পরিয়ে সারাজীবন থাকার অঙ্গীকার দিয়েছিলেন আব্দু রোজিক। কিন্তু মুহূর্তেই সব শেষ। গত জুলাইয়ে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে সুপারস্টার সলমান খানেরও থাকার কথা ছিল। কিন্তু পরে জানা যায়, তাঁর বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কিন্তু এখন একটি সাক্ষাৎকারে গায়ক নিজেই জানিয়েছেন যে, তাঁর বিয়ে ভেঙে গিয়েছে। তবে বিয়ে ভাঙার কারণ হিসেবে আব্দু রোজিক জানিয়েছেন, ‘আমাদের সম্পর্কের উন্নতিও হয়েছিল। কিন্তু পরে আমরা কিছু সাংস্কৃতিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেছেন, তাঁর উচ্চতার কারণে প্রতিদিনই তিনি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাআ তাঁর এমন একজন সঙ্গী দরকার যে মানসিকভাবে শক্তিশালী হবে। তবে তিনি এখনও আশা করেন আবারও সঠিক সময় আসবে তাঁর জীবনে। এবং তিনি আবারও তাঁর ভালোবাসা খুঁজে পাবেন। তিনি তাঁর ভক্তদের সমর্থনের জন্যে ধন্যবাদও জানিয়েছেন। তবে বিয়ে ভাঙার বিষয়ে সোশ্যাল মিডিয়া সেনসেশন আব্দু রোজিক সোশ্যাল মিডিয়ায় কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। আব্দু তার স্বাস্থ্য সমস্যা সম্বোধন করে, আরও বলেছেন, “আমি আমার স্বাস্থ্যের জন্য চিরকাল কৃতজ্ঞ এবং কারণ আমি যেভাবে আছি, আপনারা সবাই আমাকে চেনেন এবং আমি এত বিশিষ্ট হয়েছি, তাই আমি নিজেকে নিয়ে কখনও দুঃখ বোধ করি না।” আবদু প্রাথমিকভাবে ৭ জুলাই দুবাইয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। বক্সিং ম্যাচের কারণে তিনি বিয়ের সময়সূচী পুনর্নির্ধারণ করেছিলেন। অন্যদিকে আবদু রোজিক একটি বিশেষ সেগমেন্ট হোস্ট করতে বিগ বস 18-এ সালমান খানের সঙ্গে যোগ দেওয়ার গুজব রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল