‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

গত একমাস আগে বিগবস প্রতিযোগী মুম্বইয়ের সান্তাক্রুজের বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের বড় সাফল্য! অভিনেত্রী লোপামুদ্রা রাউতের বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। জানা যায়, গত একমাস আগে বিগবস প্রতিযোগী মুম্বইয়ের সান্তাক্রুজের বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছিল। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অনেক তল্লাশির পর অবশেষে মূল অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম চন্দন কমলেশ মুখিয়া এবং তাঁর বয়স ২৬ বছর বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা মূল্যের চোরাই সম্পত্তি জব্দ করেছে তাঁরা। আরও ৫ লক্ষ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং ২৫ লক্ষ টাকা মূল্যের একটি ২০০ গ্রাম সোনার বার উদ্ধার করেছে। আরও জানা গিয়েছে, অভিযুক্ত চোরাই টাকা দিয়ে তাঁর বোনের নামে ২,৭২২ বর্গফুটের একটি জমি কেনার চেষ্টা করছিল। জমি কেনার জন্যে বিহারের এক ব্যবসায়ীকে ৪৬.৩৯ লক্ষ টাকা দিয়েছিল। তবে তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। ওই টাকাও জব্দ করেছে পুলিশ। সবটাই অভিনেত্রীর বাড়িতে চুরির টাকায় করেছিল অভিনেতা। অভিযুক্ত বিভিন্ন রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কাজ করত। মুম্বইয়ের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি মামলাও নথিভুক্ত রয়েছে। তাঁকে সহযোগীও পুলিশের নজরে রয়েছে।

জানা গিয়েছে, ২০ জুন থেকে ২৭ জুলাইয়ের মধ্যে লোপামুদ্রার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তখন তিনি শহরের বাইরে ছিলেন। তিনি নাগপুর থেকে ফিরে জুহু তারা রোডে তার পঞ্চম তলার ফ্ল্যাটের দরজা খুলতেই চুরির বিষয়টি আবিষ্কার করেন। অভিযুক্ত তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা, সোনার গয়না ও সোনার বিস্কুট চুরি করেছে বলে অভিযোগ। অভিনেত্রী ২৭ জুলাই চুরির অভিযোগ জানান। পুলিশের মতে, অভিযুক্ত বাঁশের লাঠি ব্যবহার করে ব্যালকনিতে উঠে এই কাণ্ড ঘটিয়েছে। আগে রেইকি করেছিল। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ১৩ অগস্ট পর্যন্ত সেখানেই থাকবে। বাকি সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তদন্ত চলছে। 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড