’১০ কোটি টাকা পাঠান, না হলে….’, অভিনেত্রী-গায়িকা হিমাংশি খুরানাকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০ কোটি টাকা চেয়ে পঞ্জাবি অভিনেত্রী-গায়িকা হিমাংশি খুরানাকে এবার হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। চাহিদামতো ওই টাকা না দেওয়া হলে প্রাণে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকি ফোন পাওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। মোহালি থানায় অভিযোগ   দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর রুজু করার পাশাপাশি বিশেষ সতর্কতা অবলম্বনও করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মোহালির পুলিশ সুপার সৌরভ জিন্দল জানিয়েছেন, এদিন দুপুরেই চণ্ডীগড় থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য হ্যারি বক্সার ফোন করে হিমাংশি খুরানার কাছে ১০ কোটি টাকা দাবি করেন। চাহিদামতো টাকা না পাঠালে অভিনেত্রী-গায়িকার উপরে প্রাণঘাতি হামলা করা হবে বলেও হুমকি দেয়। ওই হুমকি ফোন পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন জনপ্রিয় পঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী। তড়িঘড়িই তিনি মোহালি থানায় বিষয়টি জানান। শুধু যে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, তাই নয়। জিশান আখতার নামে বিষ্ণোই গোষ্ঠীর এক দুষ্কৃতী ইমেল পাঠিয়েও একই হুমকি দিয়েছে। পঞ্জাবের কিরাটপুর সাহিবের বাসিন্দা হিমাংশি খুরানা ২০১১ সালে ‘মিস লুধিয়ানা’ খেতাব জিতে পাদপ্রদীপের আলোয় আসেন। ‘সদা হক’ ছবিতে অভিনয়ের সুবাদে জনপ্রিয় হয়ে ওঠেন। রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ১৩ তম সিজনেও অংশ নিয়েছিলেন।

বলিউড তথা রূপালী পর্দার সঙ্গে জড়িত তারকাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিয়ে চলেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। বলিউডের ভাইজান সলমান খানের পাশাপাশি পরিচালক-প্রযোজক রোহিত শেট্টি এবং নায়ক রণবীর সিংহকেও টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮