লীনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের জের, ক্ষমা চাইলেন বিপ্লব চট্টোপাধ্যায়

লীনা গঙ্গোপাধ্যায়কে বেফাঁস মন্তব্য। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। ক্ষমাপ্রার্থী অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার এক অনুষ্ঠানে এসে লীনা গঙ্গোপাধ্যায় সম্পর্কে খারাপ মন্তব্যের জেরে বিতর্কে জড়ান বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সাম্প্রতিক কালের অভিনেতা অভিনেত্রী ও তার সঙ্গে সিরিয়ালের কনটেন্টের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় বাংলা ছবির বিখ্যাত খলনায়ককে। তবে এই প্রথমবার নয়। এর আগেও বহুবার বাংলা সিরিয়ালের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে। শনিবারও তার ব্যাতিক্রম হল না।

এক সংবাদমাধ্যমের সামনে সাম্প্রতিককালের বাংলা সিরিয়ালের গল্প ও তাঁর মান নিয়ে বলতে গিয়ে কার্যত উত্তেজিত হয়ে যান বিপ্লব চট্টোপাধ্যায়। আর সেখানেই তিনি নাম না করে লীনা গঙ্গোপাধ্যায়কে ”ওই মহিলাকে গুলি করে মারা উচিত”-র মত বেফাঁস মন্তব্য করে বসেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। রবিবার এই বিষয় নিয়ে ক্ষমা চান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এমন মন্তব্য করার জন্য তিনি ক্ষমা প্রার্থী। জানান, কথার পৃষ্ঠে কথা হতেই উত্তেজিত হয়ে এমন কথা বলে ফেলেছিলেন তিনি। তাই আন্তরিকভাবে তিনি দুঃখ প্রকাশও করেছেন। জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও খারাপ সম্পর্কও নেই। পুরোটাই অনিচ্ছাকৃতভাবে হয়েছে। 

কিন্তু অভিনয় ও সিরিয়ালের কনটেন্টের মান নিয়ে বিপ্লব বাবু তাঁর মতামতে অনড়। তাঁর বক্তব্য বর্তমানে সমস্ত সিরিয়ালে যে প্রকারের কূটকচালি, সম্পর্কের তিক্ততা দেখানো হয় ও তার সঙ্গে যেভাবে সমাজে নারীদের অবক্ষয় দেখান হচ্ছে। একজন মহিলা হয়ে লীনা গঙ্গোপাধ্যায় তা কি করে নিজের ধারাবাহিকগুলিতে তা দেখান? এতে সমাজের মন্দ বৈ ভালো কিছু হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ধুন্ধুমার হলেও এই বিষয়ে এখনও মুখ খোলেননি লীনা গঙ্গোপাধ্যায়। এখনও অবধি তাঁর কোনও মতামত পাওয়া যায়নি। 

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর