‘বেলাশুরু’ ছবির জন্য ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানাল বলিউডের তারারা

প্যান ইন্ডিয়া রিলিজের আগে ঋতুপর্ণাকে আবারো শুভেচ্ছা বলিউডের। এবার শুভেচ্ছা জানালেন বনি কাপুর ও অভিনেতা পূরব কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০ মে মুক্তি পেয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বেলাশুরু’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ভীষণ ভালো সাড়া ফেলেছে এই ছবি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মুক্তি পাওয়ার পর এবার অপেক্ষা জাতীয় স্তরে এই ছবি মুক্তির। ২৭ মে, শুক্রবার মুক্তি পাবে সারা দেশ জুড়ে ছবিটি। আর এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভিনরাজ্যে থাকা বাঙালি দর্শকরাও।

একটি পরিবারের গল্প তুলে ধরেছে এই ছবি। সেই পরিবারের সকলের দাম্পত্যের রসায়ন ঠিক কীরকম তা আরও বেশি করে পরিস্ফুট হয়ে উঠেছে সাত বছর পরের এই ‘বেলাশুরু’তে। আর সেই পরিবারেরই মেয়ে ‘মিলি’। যে চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি বেশ জনপ্রিয়। আর তাই এই ছবিতে তাঁর কাজের জন্য সুদূর মুম্বই থেকে প্রশংসা পেলেন অভিনেত্রী।

বুধবার বিকেলেই বেলাশুরুর প্যান ইন্ডিয়া রিলিজের পোস্টারটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ঋতুপর্ণাকে ট্যাগ করে শুভেচ্ছা জানিয়েছিলেন আরবাজ খান, ভাগ্যশ্রীর মত বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। এবার শুভেচ্ছা জানালেন বনি কাপুর ও অভিনেতা পূরব কোহলি।

টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বনি কাপুর। ওই টুইটে তিনি ‘বেলাশুরু’ এর পুরো টিমকে শুভেচ্ছা তো জানিয়েছেন বটেই তার সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে। সেই টুইটে বনি কাপুর শুভেচ্ছা জানিয়ে ট্যাগ করেছেন উইন্ডোজ প্রোডাকশন হাউজ, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও। 

ঋতু পর্ণা সেনগুপ্তকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অভিনেতা পূরব কোহলি। এবং প্যান ইন্ডিয়া রিলিজের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।  

বলে রাখা ভালো এই ছবি ভারতীয় চলচ্চিত্র জগতে এক আলাদা নজির তৈরি করেছে। তার একটাই কারণ ছবি মুক্তির সময়ে ছবির মূল চরিত্রের দুই অভিনেতা- অভিনেত্রীই প্রয়াত। তাঁরা আর ইহলোকে নেই। কিন্তু ওই যে শিল্পী তাঁর শিল্পীসত্বা আর তাঁর কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকেন তাই দর্শকের তাঁদের পর্দায় দেখে একবারও মনে হয়নি যে তাঁরা জীবিত নেই। বরং ‘বেলাশুরু’ তাঁদের জীবিত করে রাখল সবার মননে। 

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

রসায়নে যুগ্মভাবে নোবেল জিতলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর