জ্যাকলিনের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্দেজের নাম বহুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে, সৌজন্যে, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত একটি মানি লন্ডারিং মামলা। প্রায় ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির জন্যে এখন জেলবন্দি সুকেশ। আর তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর। যার মধ্যে প্রধান নাম, জ্যাকলিনের। সূত্র অনুযায়ী, জ্যাকলিনের সঙ্গে সুকেশের অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিল, যার কারণে অভিনেত্রীকে একাধিক দামী উপহার পাঠিয়েছিলেন কনম্যান।

এছাড়াও জ্যাকলিন এবং সুকেশের একটি ঘনিষ্ট ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। সেখান থেকেই প্রমাণ যে, সুকেশের সঙ্গে জ্যাকলিনের ভালো সম্পর্ক ছিল। এ জন্যই সুকেশ মামলায় অভিনেত্রীকে বারবার তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী ইডির অনুমতি ছাড়া দেশ থেকেও বিদেশে পাড়ি দিতে পারবেন না অভিনেত্রী। গত মাসেই, জ্যাকলিন ইডির সদর দফতরে হাজির হয়েছিলেন। সেদিন তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছিল। জানা যায়, ২০২১ সালে সুকেশ তিহার জেলের অভ্যন্তরে জ্যাকলিনের সঙ্গে প্রথম কথা বলতে শুরু করেন৷ যদিও তখন জ্যাকলিন সুকেশের পাঠানো বার্তাগুলির কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু পরে সুকেশ নিজেই এক হেয়ারড্রেসারের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সুকেশের পেশাগত পরিচয় হিসেবে জানা যায়, তিনি একজন টিভি নেটওয়ার্ক এবং একটি জুয়েলারি ব্র্যান্ডের মালিক। এছাড়াও তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একজন ‘ঘনিষ্ঠ’। সুকেশ মামলায় জ্যাকলিন দাবি করেছিলেন যে, সুকেশ প্যারোল জেল থেকে বেরোনোর পর তাঁর সঙ্গে মাত্র দুবার দেখা করেছিলেন। এর মধ্যে একটি বৈঠক হয়েছিল চেন্নাইয়ে। এরপর চন্দ্রশেখর ফার্নান্দেজের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগে করেছিলেন, যেটি তিহার জেলের অফিসাররাই ব্যবস্থা করেছিল।” এর আগে, সুকেশের আইনজীবী বলেছিলেন যে, জ্যাকলিনের সঙ্গে তিনি ডেট করছেন। যদিও, অভিনেত্রী সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?