সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সোয়াইন ফ্লু-তে (H1N1) আক্রান্ত বলিউড অভিনেতা ইমরান হাশমি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সন্দেহ হওয়ায় রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন চিকি‍ৎসক। গতকাল বৃহস্পতিবার (২৮ অগস্ট) রক্তপরীক্ষার রিপোর্টে সোয়াইন ফ্লু শনাক্ত হয়। এর পরেই অভিনেতাকে বাড়িতে পূর্ণ বিশ্রাম নিয়ে চিকি‍ৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসক। বর্তমানে শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা জানতে একাধিকবার ইমরান হাশমির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয়েছিল। যদিও তিনি শারীরিক অবস্থা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন-২’। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ইতিমধ্যেই ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।সম্প্রতি শুটিংয়ের কাছে রাঁচি গিয়েছিলেন অভিনেতা। সেখানে কাজ করার সময়েই অসুস্থ হয়ে পড়েন। ফলে শুটিং বন্ধ করে তড়িঘড়ি মুম্বইতে ফেরেন। পরীক্ষা-নিরীক্ষাতে সন্দেহ হওয়ায় চিকি‍ৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দেন। গত মাসেই সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছিলেন বলিউডে্র প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের যোগ দেওয়ার সময়েই প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তা সত্বেও টানা তিন দিন ধর্নাস্থলে কাটিয়েছিলেন।  অসুস্থ শরীর নিয়ে মুম্বইতে ফেরার পরেই সোয়াইন ফ্লু শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল।

উল্লেখ্য, রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু। বেশ কয়েক হাজার আক্রান্ত হয়েছেন। যদিও চিকি‍ৎসকরা মনে করছেন, করোনাভাইরাসের মতো সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…