Loading live market data...
Loading active stocks...
Connecting...

হঠাৎ শাহরুখকে ছেড়ে অন্য কারুর সঙ্গে সংসার করার কথা ভাবছেন কেন গৌরী?

প্রতিদিন এত এত সুন্দরী মহিলাদের সঙ্গে দেখা করেন, তাঁদের সঙ্গে শ্যুটিং করেন, তাঁদের সঙ্গে ফিচার ফিল্ম করেন', গৌরী অনিরাপদ ভোগেন না?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাদশা শাহরুখ খান। আজ তাঁর এত নাম-ডাক, খ্যাতি সবটাই কিন্তু তাঁর স্ত্রীর আত্মত্যাগের জন্যেই। কারণ শাহরুখ রোমান্টিকতা অভিনয়ে কাবু গোটা বিশ্ব। তাঁর অভিনয়ের স্পর্শেই আমরা ভালোবাসতে শিখেছি বলা চলে। অভিনেতা শাহরুখ খান এবং পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খানের বিয়ের বয়সও হয়ে গেল প্রায় ৩০ বছরেরও অধিক সময়। ২০০৫ সালে, যখন গৌরী খান করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ এ উপস্থিত হয়েছিলেন, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে, তখন গৌরীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, শাহরুখ খান এত মহিলাদের সঙ্গে অভিনয়ের করেন এবং এত মহিলা ভক্ত তাঁর, আপনি ‘নিরাপত্তাহীন’ বোধ করেন না? তখন গৌরী বলেছিলেন যে, না একদমই নয় বরং তিনি এই প্রশ্নে বিরক্ত হন৷

শো চলাকালীন, করণ জিজ্ঞাসা করেছিলেন যে শাহরুখ, ”প্রতিদিন এত এত সুন্দরী মহিলাদের সঙ্গে দেখা করেন, তাঁদের সঙ্গে শ্যুটিং করেন, তাঁদের সঙ্গে ফিচার ফিল্ম করেন’, গৌরী অনিরাপদ ভোগেন না? গৌরী তখন বলেছিলেন, “প্রথমত, যখন কেউ আমাকে প্রশ্ন করে তখনই আমি এই চিন্তায় বিরক্ত হই। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের যদি একসঙ্গে থাকার না হয় এবং যদি শাহরুখকে অন্য কারো সঙ্গে থাকতে হয় তবে ঈশ্বর, আমাকেও অন্য কাউকে খুঁজে দেবে। আমি জানি, তিনি সুদর্শন। আমি অনুভব করি, যদি তাঁকে অন্য কারুর সঙ্গে থাকতে হয়, যদি সে অন্য কারো সঙ্গে থাকতে চায়, তখন আমিও বলব আমাকে কারো সঙ্গে থাকতে দিতে হবে।”

বেশ কয়েক বছর ডেট করার পর গৌরী এবং শাহরুখ ১৯৯১ সালে বিয়ে করেন। এই দম্পতির 1997 সালে প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয়, ২০০০ সালে মেয়ে সুহানা এবং ২০১৩ সালে তাঁদের কনিষ্ঠ ছেলে আবরামের জন্ম হয়। তাঁদের মেয়ে সুহানা, জোয়া আখতারের দ্য আর্চিসের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। ছবিটি প্রযোজক বনি কাপুর। এই ছবিতে শুধু সুহানার নয়, প্রয়াত অভিনেতা শ্রীদেবীর কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হবে৷কাজের ফ্রন্টে, শাহরুখকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের পাঠানে দেখতে পাবেন শাহরুখকে। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং আশুতোষ রানা প্রমুখ। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নয়নতারার সঙ্গে পরিচালক অ্যাটলির ছবি জওয়ানও হাতে রয়েছে তাঁর। এরপর তাপসী পান্নুর সঙ্গে ডানকিতেও দেখা যাবে শাহরুখকে। যে ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির