আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাখি উৎসবে মাতলেন বলিউডের কাপুর ও খান পরিবার

নিজস্ব প্রতিনিধি: গতকাল দেশজুড়ে পালিত হয়েছে রাখি পূর্ণিমার অনুষ্ঠান। তিথি অনুযায়ী আজও চলছে রাখি উৎসব। তবে প্রথা অনুযায়ী, গতকালকেই অধিকাংশ মানুষ রাখি উৎসব পালন করেছেন। ভাই-বোনের অটুট বন্ধনের প্রতীকী রাখি। শুধু ধাগা নয়, রাখি বোনদের ভাইদের প্রতি মঙ্গল কামনার চিহ্ন। যাই হোক, গতকাল রাখির আনন্দে সাধারণ মানুষের পাশাপাশি মেতেছিলেন বলিউড তারকারাও। কাপুর এবং খান পরিবারে জমিয়ে চলল রাখি উৎসব। যে উৎসবে সামিল হলেন, অর্জুন কাপুর, করিনা কাপুর খান, সারা আলি খান, অনিল কাপুর, ইব্রাহিম আলি খান-সহ বলিউডের একাধিক স্টাইলিস্ট ভাই-বোনেরা।সৎ ভাই তৈমুর ও জেহকে রাখি পরিয়ে রাখির শুভ সূচনা করেছেন সারা আলি খান। এদিকে অভিনেতা অর্জুন কাপুরের হাতে রাখি বাঁধলেন তাঁর খুড়তুতো বোনেরা। এদিকে কার্তিক আরিয়ানকেও রাখি পরালেন তাঁর দিদি। সেই সমস্ত ছবিই বর্তমানে নেটপাড়া জুড়ে রাজ করছে।

গতকাল রাতে অভিনেতা অর্জুন কাপুরের কাজিন রিয়া কাপুরের বাড়িতেই রাখি উৎসব পালন হয়। যেখানে উপস্থিত ছিলেন, অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, মোহিত মারওয়াহ। এদিকে, সারা আলি খান গতকাল চলে গিয়েছিলেন তাঁর বাবা সইফ আলি খান ও করিনা কাপুরের বাড়িতে। ৩ ভাইয়ের একমাত্র দিদি তিনি। তাই আনন্দ একটু হলেও বেশি, তৈমুর এবং জেহকে কখনই সৎ ভাই হিসেবে দেখেননি সারা-ইব্রাহিম। করিনাও সইফ-অমৃতা সন্তানদের কখনই সৎ মায়ের নজরে দেখেননি। অর্জুন কাপুর এবং শানায়া কাপুর এদিন তাঁদের রাখি উদযাপনের ছবি শেয়ার করে লিখেছেন, “রাখি মোহিকানদের শেষ!!! তবে আমরা বড় খেলোয়াড়কে মিস করছি।” আপাতদৃষ্টিতে সোনম কাপুরের অনুপস্থিতির ইঙ্গিত দিয়েছেন অর্জুন, কারণ তিনি এখন বিদেশে শ্বশুরবাড়িতে। অন্যদিকে জেহ, তৈমুর ও ইব্রাহিমকে রাখি বেঁধেছেন সারা আলি খান। করিনা কাপুর এবং সারা আলি খান তাদের রাখি উদযাপনের ছবি শেয়ার করতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন।

যেখানে উপস্থিত ছিলেন সোহা আলি খান ও তাঁর মেয়ে ইনায়া এবং সাবা আলি খানও। পুরো অনুষ্ঠানের ছবিগুলি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন করিনা ও সারা। ক্যাপশনে করিনা লিখেছেন, “পারিবারিক বন্ধন।” যেখানে সারা লিখেছেন, “শুভ রক্ষা বন্ধন।” কাজের ফ্রন্টে, করিনা কাপুরকে পরবর্তীতে Netflix থ্রিলার ‘জানে জান’-এ দেখা যাবে। সারা আলি খানকে পরবর্তীতে অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডিনো’-তে দেখা যাবে। ইব্রাহিম খান শীঘ্রই অভিনয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। অন্যদিকে, খুশি কাপুরকে খুব শীঘ্রই জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-দিয়ে ডেবিউ করতে প্রস্তুত। এছাড়া সাউথ সুপারস্টার মোহনলালের সঙ্গে একতা কাপুরের ‘বৃষভা’ ছবিতে দেখা যাবে শানায়াকে।

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ