সাংবাদিককে মারধর, সলমন ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ বম্বে হাইকোর্টের

একজন অভিনেতা হোক বা আইনজীবী, আদালতের বিচারপতি হন বা অন্য কেউ, সবারই ব্যক্তিগত জীবন রয়েছে।

Share:

 

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খবরের শিরোনামে সলমন খান। লরেন্স বিষ্ণোইয়ের ছোবল এখনও তাঁকে ধাওয়া করছে। যদিও কিছুদিন আগেই তাঁকে ইমেলের মাধ্যমে যে মৃত্যু হুমকি দিয়েছিল তাঁকে গ্রেপ্তার করে হয়েছে। তবে এখনও তাঁর উপর বিভিন্ন কারণে আইনি ছোবল বর্তমান। উল্লেখ্য, ২০১৯ সালে এক সাংবাদিক অশোক পান্ডে সলমনের দেহরক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে ছিলেন। সেই অভিযোগই এবার খারিজ করে দিল বম্বে হাইকোর্টে। এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার বিচার হলে সেখানে সলমন ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি শুরু হয়। এরপর হাইকোর্ট সেই নির্দেশের বিরুদ্ধে গিয়ে দুজনকে আবেদনের সুযোগ দিয়েছিল।

এদিন সলমন ও দেহরক্ষীর বিরুদ্ধেই সেই আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট। ২০১৯ সালে সাংবাদিক আশোক পান্ডে ও তার ক্যামেরাম্যান মিলে সলমন খানের সাইকেল তোলার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। ঠিক সেই মুহূর্তেই তাঁদের বাধা দিয়েছিলেন সলমনের দেহরক্ষী। সাংবাদিকের দাবি, শুধু বাধাই নয়, রীতিমতো মারধর করা হয় তাঁকে এবং তাঁর দলবলকে। এই ঘটনার পর ডি এন নগর পুলিশে অভিযোগ জানান অশোক। কিন্তু সেখানে তাঁর অভিযোগ নেওয়া হয়নি। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গোপনে অভিযোগ নেওয়া হয়। গত এপ্রিলে মামলাটি হাইকোর্টে ওঠে। তারপর থেকেই দফায় দফায় চলছিল শুনানি‌।

এবার সেই মামলার রায়ে বলা হয় একজন অভিনেতা হোক বা আইনজীবী, আদালতের বিচারপতি হন বা অন্য কেউ, সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। তাই বিনা অনুমতিতে কারুর ছবি তোলা উচিত নয়। এছাড়াও বলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির বেশ কয়েকটি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। এছাড়াও পুলিশি তদন্তের মধ্যেই বয়ানের ভিত্তিতে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় সলমনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। নিম্ন আদালতের সেই রায়ই এবার বাতিল করে দিল বম্বে হাইকোর্ট। সলমন খান এবং তাঁর দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।  

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা