৪৭ বছরে বয়সেই না ফেরার দেশে চলে গেলেন গ্র্যামি মনোনীত গায়ক ব্র্যাড আর্নল্ড

মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার। শেষ রক্ষা হল না। মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হলেন গ্র্যামি মনোনীত রক ব্যান্ড '3 ডোরস ডাউন'-এর প্রধান গায়ক ব্র্যাড আর্নল্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার। শেষ রক্ষা হল না। মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হলেন গ্র্যামি মনোনীত রক ব্যান্ড ‘3 ডোরস ডাউন’-এর প্রধান গায়ক ব্র্যাড আর্নল্ড। স্টেজ ৪ কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ব্যান্ডটি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার ঘুমের মধ্যেই নিজের বাসভবনে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন গ্র্যামি মনোনীত ব্যান্ডের গায়ক ব্র্যাড আর্নল্ড। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। কিন্তু মারণরোগ ক্যান্সারের সঙ্গে হার মেনে অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন।’

কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন ব্র্যাড আর্নল্ড। ১৯৯৫ সালে মিসিসিপিতে গঠিত হয়েছিল 3 ডোরস ডাউন ব্যান্ডটি। এর চার বছর পরে ব্রেকআউট হিট ‘ক্রিপ্টোনাইট’-এর জন্য গ্র্যামি মনোনয়ন পেয়েছিল ব্যান্ডটি। যে গানটি মাত্র ১৫ বছর বয়সে গণিত ক্লাসে লিখেছিলেন ব্র্যাড আর্নল্ড। এছাড়া এই ব্যান্ডের প্রথম অ্যালবাম, ‘দ্য বেটার লাইফ’, প্রায় ৬ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। ২০০৩ সালে ‘হোয়েন আই’ম গন’ গানের জন্য দ্বিতীয় গ্র্যামি মনোনয়ন পায় ব্যান্ডটি। আর্নল্ড মূলধারার রক সঙ্গীত গানগুলিতে শুধু কন্ঠ দিতেন না, গান লিখতেনও। তাঁর লেখা গানগুলি রক গানের নতুন সংজ্ঞা তৈরি করেছিল। যা শ্রোতাদের মুগ্ধ করেছিল।

‘৩ ডোরস ডাউন’ মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে। তাদের শেষ অ্যালবাম ‘ইউস অ্যান্ড দ্য নাইট’ ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। এছাড়া তাঁদের একক অ্যালবাম গুলির মধ্যে রয়েছে, “লুসার”, “ডাক অ্যান্ড রান” এবং “বি লাইক দ্যাট”। ২০০১ সালের “আমেরিকান পাই ২” চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকে ব্যবহার করা হয়েছিল তাঁদের একটি অ্যালবামের গান। তাঁদের পঞ্চম অ্যালবাম, “টাইম অফ মাই লাইফ”-এর প্রচারণার সময়, আর্নল্ড বলেছিলেন যে তিনি সঙ্গীত ব্যবসায় কেরিয়ার গড়তে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০১৭ সালে, ৩ ডোরস ডাউন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম উদ্বোধনী কনসার্টে পারফর্ম করেছিলেন। গতবছর মে মাসে ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আর্নল্ড। তিনি বলেছিলেন, তার ফুসফুসে মেটাস্ট্যাসিস হয়েছে। এরপর থেকে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে মারণরোগ ক্যান্সারের সঙ্গে হার মেনে অকালেই চলে গেলেন ব্র্যাড আর্নল্ড।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?