নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর মতো অভিযোগ উঠেছে বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম অর্থাৎ হিরো আলমের উপর। এই ঘটনায় জড়িত রয়েছে আরও ছয় জন। তাঁদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বগুড়া আদালতে।

জানা গিয়েছে, রবিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ একজন নারী বাদী হয়ে এই মামলাটি দায় করেন।

তার পর এই মামলার ভিত্তিতে আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে। আদলত এই অভিযোগের তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বগুড়ার পুলিশ সুপারকে।

এই আভিযোগে আরও যে ছয় জনের নাম রয়েছে তাঁরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।

হিরো আলামের বিরুদ্ধে যে অভিযোগ দায় করা হয় সেখানে বলা হয়েছে, হিরো আলম একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এমনকী কবুল পড়িয়ে এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন আলম। তার পরই ওই মহিলা অন্তঃসত্ত্বা হন। এই খবর হিরো আলম জানতে পেড়ে তাঁকে ১৮ এপ্রিল বগুড়ার নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই তাঁকে জোর করা হয় গর্ভপাত করার জন্য। মহিলা এই বিষয় রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম ও তাঁর পরিবার মহিলাকে অমানবিক ভাবে মারধর করেন। সেখানেই মহিলা গুরুতর আহত হয়ে পরেন এবং তাঁকে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। জানা যায়, তার পরই তাঁর গর্ভপাত ঘটে। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ওই মহিলাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে গিয়ে রাখা হয়।

হিরো আলমের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, যে সিনেমা তৈরির কথা বলে আলম ওই মহিলার থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ধার নেয়। সেটাও সে ফেরত দিতে অস্বীকার করে।

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?