ইতিহাসে প্রথম নেটফ্লিক্সে লাইভ পারফরম্যান্স ক্রিস রকের

তিনিই হবেন প্রথম শিল্পী, যিনি একটি গ্লোবাল স্ট্রিমিং ইভেন্টের জন্য Netflix-এ লাইভ পারফর্ম করতে চলেছেন। যা এর আগে কেউ পান নি কোনোদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অস্কার মঞ্চে স্লেপগেট কাণ্ডের কথা হয়তো কেউ ভোলেন নি। ২০২২ সালের অস্কার মঞ্চে হওয়া স্লেপগেট কাণ্ড ইতিমধ্যেই গোটা পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছে। যদিও এই ঘটনাটির বয়স বহুদিন কেটে গিয়েছে। অস্কারের মঞ্চে উঠে সবার সামনে জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের তেড়ে গিয়ে বিখ্যাত কমেডিয়ান ক্রিস রকের গালে কষিয়ে চড় মারার মতো আকর্ষিক ঘটনাটির কথা হয়তো কয়েক প্রজন্মের মনে থাকবে আজীবন।

সেদিন উইল স্মিথের স্ত্রীয়ের অসুখ নিয়ে খোলা মঞ্চে মজা করতে শুরু করেছিলেন ক্রিস রক। যা শুনে চরম খেপে যান উইল স্মিথ। শেষমেষ নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্চে উঠেই ক্রিস রককে চড় মেরে দেন উইল স্মিথ। প্রথমে ব্যপারটা সবাই স্ক্রিপ্টেড মনে করলেও পরে ঘটনাটি সত্যি হিসেবেই গণ্য হয়, কারণ তখনই অস্কারের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর উইল স্মিথ ক্রিস রকের কাছে একাধিকবার ক্ষমা চাইলেও তাঁদের সম্পর্ক ঠিক হয় নি। এমনকী আগামী বছর অস্কারের সঞ্চালনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেন। খুব শীঘ্রই জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক একটি দারুণ প্রস্তাব পেয়েছেন।

তিনিই হবেন প্রথম শিল্পী, যিনি একটি গ্লোবাল স্ট্রিমিং ইভেন্টের জন্য Netflix-এ লাইভ পারফর্ম করতে চলেছেন। যা এর আগে কেউ পান নি কোনোদিন। শুক্রবার জারি করা একটি প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে, নেটফ্লিক্স এই কমেডি ইভেন্টটির লাইভ প্রোগ্রাম শুরু করবে ২০২৩ সালের প্রথম দিকে। নেটফ্লিক্স কমেডি ফরম্যাটের ভাইস-প্রেসিডেন্ট প্র, স্ট্যান্ড-আপ এই প্রসঙ্গে বলেছেন, “ক্রিস রক আমাদের প্রজন্মের সবচেয়ে আইকনিক এবং গুরুত্বপূর্ণ কৌতুক কণ্ঠস্বর। সমগ্র বিশ্বের কাছে ক্রিস রকের লাইভ কমেডি ইভেন্ট দৃশ্যায়িত করতে পেরে আমরা রোমাঞ্চিত। সঙ্গে Netflix ইতিহাসেও এই প্রথম। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত হতে চলেছে৷” Chris Rock এর আগে ২০১৮ সালে কমেডি স্পেশাল Tamborine-এ Netflix-এর সঙ্গে সহযোগিতা করেছিলেন। তিনি ২০২২-এর শুরুতে স্ট্রীমারের Netflix Is a Joke Comedy উৎসবেও উপস্থিত হয়েছিলেন।কৌতুক অভিনেতা বর্তমানে তাঁর ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। ইতিমধ্যেই তিনি ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ওয়াশিংটনে অনুষ্ঠানে সেরে ফেলেছেন।

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী