কিশোরের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর টুইট, মহান গায়ককে জানালেন ‘সেলাম’

Share:

নিজস্ব প্রতিনিধি: কিশোর কুমার (KISHORE KUMAR), এই নামটির সঙ্গে আট থেকে অষ্টাদশী সবারই পরিচিত। কিশোর কুমার আমাদের প্রতিটি বাঙালির কাছে একটি ইমোশন। তাঁর নাম দেশের ইতিহাসে স্বণাক্ষরে লেখা থাকবে আজীবন। সঙ্গীত মহলের এক অনন্য ঐতিহাসিক সৃষ্টিকারী নাম হল কিশোর কুমার। ভারতীয় ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। গত চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত ইন্ডাস্ট্রিতে তিনি রাজত্ব করেছেন।

তাঁর রেখে যাওয়া অতুলনীয় স্মৃতিগুলি শুধু আজ নয়, আগামী কয়েক প্রজন্মের কাছেও একইভাবে স্মৃতিসম্ভার হয়ে রয়ে যাবে। টলিউড-বলিউড মিলিয়ে তাঁর গানের ভান্ডার অসংখ্য। তাঁর কন্ঠের যাদু শুধু দেশে আটকে নেই, গোটা বিশ্বেজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে তিনি আমাদের প্রতিবেদন হওয়ার কারণ আজ তাঁর ৯৩ তম জন্মদিন। আর কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে তাঁকে ট্রিবিউট জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তিনি এদিন কিশোর কুমারকে নিয়ে লিখেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে তাঁর জন্মবার্ষিকীতে জন্যই আন্তরিক শ্রদ্ধা! তিনি দেশ ও বিশ্ব জুড়ে বাঙালি প্রবাসীদের সংস্কৃতিকে আলোকিত করেছেন, আমি তাঁর মতো প্রতিভাকে সেলাম জানাই।”

কিশোর কুমার যেহেতু বাঙালি ছিলেন, সেহেতু তিনি প্রতিটি বাঙালির অহংকার। তাই প্রতিটি বাঙালির কাছেও আজকের দিনটা স্পেশাল। ভারতীয় সঙ্গীত জগতে অবদান সত্যই অনস্বীকার্য।গোটা দেশে তাঁর নামে একাধিক স্মৃতিসৌধ বর্তমান। এছাড়াও জানা গিয়েছে 1997 সালে মধ্যপ্রদেশ সরকার কিশোর কুমারকে নিয়ে একটি পুরস্কারেরও ব্যবস্থা করেছিলেন। এছাড়া রাজ্যেও তাঁকে নিয়ে নানা রকম আয়োজন চলে প্রতিনিয়ত। ১৯২৯ সালের ৪ আগস্ট জন্ম হয় তাঁর এবং মৃত্যু হয় ১৩ অক্টোবর ১৯৮৭ সালে। তিনি আজীবন বাঙালির মনে থেকে যাবেন

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?