বাংলা চলচিত্র জগতে শিশুশিল্পীদের অবদান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন। জহরলাল নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন। তাই তাঁর জন্মদিনটি শুরু থেকেই ভারতে শিশুদিবস (Children’s day)হিসেবে পালিত হয়ে আসছে। এই শিশুদিবসে বাংলা চলচিত্র (Bengali film industry) জগতে শিশুশিল্পীদের (Child actor) অবদান ঠিক কতটা? এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে দেখা যায় বাংলা চলচিত্র জগতে শিশুশিল্পী হিসেবে নিজেদের প্রতিভার চিরকালীন ছাপ রেখে গেছেন তিন শিশুশিল্পী। সুবীর বন্ধ্যোপাধ্যায়, উমা দাশগুপ্ত এবং কুশল চক্রবর্তী। এদের মধ্যে সুবীর বন্ধ্যোপাধ্যায় এবং উমা দাশগুপ্ত সত্যাজিত রায়ের বিখ্যাত ছবি পথের পাঁচালিতে অপু এবং দুর্গার চুরিত্রে অভিনয় করেন এবং কুশল চক্রবর্তী সোনার কেল্লা ছবিতে মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তী কালে কুশল চক্রবর্তী অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়ে তোলেন। সাম্প্রতিক দিনেও বাংলা চলচিত্র জগতে দক্ষতার পরিচয় রেখেছেন ৯ জন শিশু শিল্পী।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ছোট গল্প তাল নবমী অবলম্বনে, মানস মুকুল পাল পরিচালিত “সহজ পাঠের গপ্পো”, ছবিতে গোপালের ভাই ছোটুর চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী নূর ইসলাম। বাবা সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার পর এলোমেলো হয়ে পড়ে দুই ভাইয়ের জীবন। ছবিতে ছোট ভাই, ছোটু প্রাণশক্তিতে ভরপুর এবং যে কোনও প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত সে। এই চরিত্রে অভিনয় করে প্রশংসা পান নূর ইসলাম।

“সহজ পাঠের গপ্পো” ছবিতে গোপালের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী সামিউল আলম। বাবা সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার পর ছোট ভাই, ছোটুকে সামলাতে বড় ভাই গোপাল স্কুল ছেড়ে দেয় এবং স্থানীয় দোকানে কাজ করতে শুরু করে সে। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন সামিউল আলম। এছাড়াও লীলা মজুমদার রচিত উপন্যাস টংলিংয়ের গল্প অবলম্বনে রাজ চক্রবর্তী পরিচালিত জোজো ছবিতে মূল চরিত্র জোজোর বন্ধু শিবুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন সামিউল।

পরিচালক সৌকর্য ঘোষালের ছবি “রেনবো জেলি”তে ঘোতনের চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী মহাভারত বসু। এই ছবিতে অনাথ ও প্রতিবন্ধী ঘোতন তাঁর লোভী কাকার কাছে বড় হতে থাকে। প্রতিবন্ধী শিশু, ঘোটনকে তার কাকা বাড়িতে চাকরের কাজ করাত। ঘোতনের চরিত্রে অভিনয় করা মহাভারত বসু ব্যাক্তিগত জীবনেও জন্ম থেকেই সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করে ঘোতনের চরিত্রে তাঁর অভিনয় সব মহলে প্রশংসিত হয়।

পরিচালক সৃজিত মুখ্যোপাধায় পরিচালিত ছবি “উমা”তে উমার চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী সারা সেনগুপ্ত। সারা হলেন অভিনেতা যীশু সেনগুপ্তর মেয়ে। এই ছবিতে উমার বাবা হিমাদ্রি সেন কর্মসুত্রে সপরিবারে সুইজারল্যান্ডে বসবাস করেন। সেখানেই কঠিন অসুখে আক্রান্ত হন তার মেয়ে উমা। হিমাদ্রি সেন জানতে পারেন যে তাঁর মেয়ে উমার আয়ু আর মাত্র কয়েক মাস। উমার খুব ইচ্ছে বাঙলার দুর্গা পুজো দেখার। কিন্তু উমার এই কঠিন অসুখ এবং তাঁর স্বল্প আয়ুর কথা জেনে মেয়ের শেষ ইচ্ছে পুরণ করতে তিনি এপ্রিল মাসে দুর্গাপূজোর আয়োজন করার কঠিন চ্যালেঞ্জ নেন। ছবিতে অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘো্‌ষ, যিশু সেনগুপ্তের মত তারকারা থাকা সত্বেও দর্শকদের মন জয় করে নেন ছোট্ট সারা।

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখ্যোপাধায় পরিচালিত কমেডি নাটক “হামি”তে ভুতু এবং চিনি চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী ব্রত ব্যানার্জী এবং তিয়াশা পাল। স্কুল কম্পাউন্ডে ভুতু এবং চিনির মধ্যে গালে ঠোঁট লাগিয়ে হামি খাওয়া বাবা-মা এবং শিক্ষকদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। ছবিতে ভুতু এবং চিনির চরিত্রে ব্রত ব্যানার্জী এবং তিয়াশা পালের অভিনয় সব মহলে প্রশংসিত হয়।

লীলা মজুমদার রচিত উপন্যাস টংলিংয়ের গল্প অবলম্বনে রাজ চক্রবর্তী পরিচালিত “জোজো” ছবিতে মূল চরিত্র জোজোর ভুমিকায় অভিনয় করেন শিশুশিল্পী যশোজিত ব্যানার্জী। ছবিতে জোজো অরুণাচল প্রদেশের বারোপাহাড়িতে ছুটি কাটানোর সময়, স্থানীয় মাহুতের ছেলে শিবুর সঙ্গে বন্ধুত্ব হয়। শিবু জোজোকে জঙ্গল ঘুরে দেখায়। এরপর চোরাশিকারিদের একটি দল সেই বনে বসবাসকারী একটি বাঘ চেঙ্গিসকে ফাঁদে ফেলার চেষ্টা করলে জোজো এবং শিবু মিলে বাঘটিকে রক্ষা করে। ছবিতে জোজোর ভুমিকায় অভিনয় করেন শিশুশিল্পী যশোজিত ব্যানার্জী। এবং তার বন্ধু শিবুর চরিত্রে অভিনয় করেন সামিউল। দুজনের অভিনয়েই দর্শকদের মন জয় করে নেন।

পরিচালক বিরসা দাশগুপ্ত পরিচালিত “সব ভুতুড়ে” ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন পরিচালকের মেয়ে ইডা দাশগুপ্ত। কোনো সংলাপ ছাড়াই শুধু মাত্র চোখ দিয়ে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন ইডা।

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬