শাকিরার কনসার্টের জন্যে কোপা ফাইনালের হাফটাইমের সময় বাড়ল

অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ বছর কোপা আমেরিকা টুর্নামেন্ট অন্য সব কোপা আমেরিকার থেকে একটু আলাদা। কারণ ২৩ বছর পর ফাইনালে লড়তে চলেছে কলম্বিয়া, তাও আবার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার সঙ্গে। সুতরাং ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালটা যে, বেশ হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে, তা বলাই বাহুল্য! আগামিকাল অর্থাৎ রবিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি হতে চলেছে। জেমস রদ্রিগেজ এবং লুইস দিয়াজরা তাদের জাতিকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ট্রফিতে আবারও নিজেদের নাম নথিভুক্ত করতে চলেছেন। যাই হোক, যেহেতু কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠেছে, তাই সেখানে কলম্বিয়া পপতারকার কোনও পারফরম্যান্স হবে না তা কি হতে পারে!

জানা হয়েছে, কোপা আমেরিকার ফাইনালের বিরতির সময়ে একটি কনসার্টের আয়োজন করেছে কর্তৃপক্ষ। আর সেখানেই পারফরম্যান্স দেবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তিনি ইতিমধ্যে সুপার বোল এবং তিনটি বিশ্বকাপে পারফরম্যান্স দিয়েছেন। এবার নিজের দেশের প্রতিনিধি হয়ে কোপা আমেরিকার ফাইনাল মঞ্চ কাঁপাতে চলেছেন শাকিরা। একে তো কোপা যুক্তরাষ্ট্রে আয়োজন, তার উপর ফাইনালে নেই ব্রাজিল। তাই ফাইনালে সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্সের আয়োজন করা হয়েছে। তবে হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে হবে নাকি মাঝামাঝি সময়ে হবে, তা নিয়ে আলোচনা চলছিল এতদিন। অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সময়টা পারফরম্যান্স করবেন শাকিরা। এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনার ধুম উঠেছে। অনেকেই খেলার ধারাবাহিকতা নষ্ট হবে বলে দাবি করেছে।

কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ বলেছেন, “শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন। তার শিল্পকে একটি বৈশ্বিক প্রপঞ্চে পরিণত করে যা সীমানা অতিক্রম করে এবং লক্ষ লক্ষ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কনমেবল কোপা আমেরিকা ইউএসএ 2024-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থ আবেগ এবং ঐক্যের বার্তাকে বাড়িয়ে তুলবে।” হাফটাইম শোতে কার্ডি বি-এর সঙ্গে শাকিরার ট্র্যাক ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবাম ‘ লাস মুজেরেস ইয়া নো লোরান’ -এর অন্যান্য ট্র্যাকগুলি গাইবেন৷ কোপা আমেরিকার ফাইনাল ১৪ জুলাই রবিবার রাত 8pm (ET) / 5pm (PT) এ শুরু হবে৷ প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাফটাইম শো শুরু হবে। এরপরেই শাকিরা 8:45pm (ET) / 5:45pm (PT) নাগাদ মঞ্চে উঠবে।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ