‘বাবা পিয়ানো বাজিয়ে গান গাইতেন, আর তা শুনে তুলে নিত অনুপ’: সত্যজিৎ-পুত্র

আমাদের তো পারিবারিক সম্পর্ক। ছোট থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল তাঁর। বাবা (সত্যজিৎ রায়) যখন ‘গুপি গাইন বাঘা বাইন’ তৈরি করছেন, সে সময় নতুন কণ্ঠ খুঁজছিলেন। তখন আমার মা-ই বলেছিলেন, বাড়ির ছেলে থাকতে অন্য কাউকে নেবে কেন? ওঁর মেয়েরাও আমাদের বাড়িতে যাতায়াত করত।

Share:

নিজস্ব প্রতিনিধি: থেমে গেল সুর! আর কেউ গাইবে না ‘ভূতের রাজা দিল বর’, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’। মারা গেলেন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল। তাঁর মৃত্যুতে কাঁদছে গোটা বাংলা। তাঁর অমূল্য স্মৃতিগুলি যেন কখনই যাবে না হারিয়ে। যতদিন মানুষের মনে যতদিন ‘গুপি গাইন বাঘা বাঈন’-এর কদর্য থাকবে ততদিন অনুপ ঘোষালও আমাদের মধ্যে রয়ে যাবেন। তবে যার মগজ থেকে বেরিয়েছে এই সমস্ত ইউনিক প্রতিভাগুলি, তাঁকে কোনও মূল্যই দেয়নি ইন্ডাস্ট্রির লোকজন। মাঝে কয়েক বছর তিনি রাজনীতির সঙ্গেও জুড়ে গিয়েছিলেন। শেষ বয়সে উত্তরপাড়ার বিধায়ক হয়েছিলেন। তবে ইন্ডাস্ট্রিতে তিনি তেমন মর্যাদা না পেলেও রায় বাড়িতে নিত্য যাতায়াত ছিল অনুপ ঘোষালের।

ছোট থেকেই কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর স্ত্রী বিজয়া রায়ের প্রিয় পাত্র ছিলেন তিনি। আজ রায় পরিবার হারাল তাঁদের প্রিয় পাত্রকে। এ দিন দুপুর ১.৩০টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে মারা যান গায়ক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রায় পরিবার। সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায় ছোট থেকেই অনুপ ঘোষালকে তাঁদের বাড়িতে দেখেছেন। তাই তাঁর বিষয়ে একটু বেশিই জ্ঞানী সন্দীপ রায়। এদিন একটি বেসরকারি সংবাদ মাধ্যমেকে সন্দীপ শিল্পীর বিষয়ে একাধিক তথ্য তুলে ধরলেন পরিচালক।

তাঁর কথায়, “আমাদের তো পারিবারিক সম্পর্ক। ছোট থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল তাঁর। বাবা (সত্যজিৎ রায়) যখন ‘গুপি গাইন বাঘা বাইন’ তৈরি করছেন, সে সময় নতুন কণ্ঠ খুঁজছিলেন। তখন আমার মা-ই বলেছিলেন, বাড়ির ছেলে থাকতে অন্য কাউকে নেবে কেন? ওঁর মেয়েরাও আমাদের বাড়িতে যাতায়াত করত। ‘হীরক রাজার দেশে’র জন্যে পিয়ানো বাজিয়ে গান গাইতেন বাবা। সেই গান সঙ্গে সঙ্গে তুলে নিতেন অনুপ।” না থেমে তিনি আরও বলেন, “উনি নজরুল বিশেষজ্ঞ ছিলেন। খুব আড্ডাবাজ মানুষ ছিলেন। নিজেই সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করতেন। আমার সঙ্গে অনেক সময় কথা না হলেও পরিবারের সকলের সঙ্গে কথা হত। ওঁকে গান রেকর্ড করতেও দেখেছি। আর সে সময় গানের রেকর্ডিং মানে একেবারে অন্য রকম। ওঁর গান বাবার প্রিয় ছিল বলেই তো বার বার সেই কণ্ঠ শোনা গিয়েছে বাবার ছবিতে।” গায়কের শেষকৃত্যের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু সময়ের অপেক্ষা।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার