ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার, ৪৮ বছর বয়সেই না ফেরার দেশে ‘Dawson’s Creek’ অভিনেতা

হলিউডে ফের শোকের ছায়া! মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রখ্যাত অভিনেতা জেমস ভ্যান ডের বিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হলিউডে ফের শোকের ছায়া! মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন প্রখ্যাত অভিনেতা জেমস ভ্যান ডের বিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। যিনি ‘ডসনস ক্রিক’ ছবিতে লিরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে নিজের বাড়িতেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। গত কয়েক বছর ধরে কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই আমেরিকান অভিনেতা।

গতকাল অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিতে জারি করে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডের বিক আজ সকালে শান্তিতে প্রয়াত হয়েছেন। সাহস, বিশ্বাস এবং করুণার সঙ্গে তিনি তাঁর শেষ দিনগুলি কাটিয়েছেন। তিনি একজন মানবিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি অনেক স্মৃতি রেখে গিয়েছেন। আপাতত তাঁর মৃত্যুর শোক প্রকাশ করার সময় গোপনীয়তার প্রার্থনা করছি।’ জেমস তাঁর স্ত্রী কিম্বার্লি ব্রুক এবং ছয় সন্তানকে রেখে গিয়েছেন। জেমস এবং কিম্বার্লির ইনস্টাগ্রামে একাধিক পারিবারিক ছবি রয়েছে। অভিনেতার মৃত্যুর খবরে গোটা হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ভক্তরা শোক প্রকাশ করছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by James Van Der Beek (@vanderjames)

একজন ভক্ত টুইট করেছেন, ‘ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মাত্র ৪৮ বছর বয়সে জেমস ভ্যান ডের বিক আজ মারা গিয়েছেন। তাঁর সুন্দর পরিবারের জন্য প্রার্থনা করছি।’ অন্যজন লিখেছেন, ‘জেমস ডেভিড ভ্যান ডের বিক তাঁর অসামান্য জীবনযাত্রার জন্যে পরিচিত ছিলেন। দুঃখের বিষয়, ৪৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর আজ সকালে তিনি মারা গিয়েছেন।’ আরও একজন ভক্ত লিখেছেন, ‘এটা খুবই ভয়াবহভাবে অন্যায্য। ছয়টি মূল্যবান সন্তান তাঁদের বাবাকে হারাল। একজন স্ত্রী তাঁর স্বামীকে হারাল। শান্তিতে বিশ্রাম নিন, জেমস ডেভিড ভ্যান ডের বিক।’ ডসন’স ক্রিক ছাড়াও, জেমস ডোন্ট ট্রাস্ট দ্য বি ইন অ্যাপার্টমেন্ট 23, সিএসআই: সাইবার, ভার্সিটি ব্লু, টেক্সাস রেঞ্জার্স, দ্য রুলস অফ অ্যাট্রাকশন, ফর্মোসা বিট্রেড, লেবার ডে, ব্যাড হেয়ার-সহ একাধিক সিনেমা এবং টিভি শোতে তার অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?