একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক স্তরে বিশেষ খেতাব দীপিকার

এছাড়াও আন্তর্জাতিক স্তরে ক্রিস্টাল অ্যাওয়ার্ড ও ২০২০ সালে ডাভোস অ্যাওয়ার্ড পেয়েছেন দীপিকা পাডুকোন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় জীবনে নিজের সেরাটা দেন দীপিকা পাডুকোন। তাই বিশ্বের সমস্ত নামীদামি পরিচালক দীপিকাকে চান অভিনেত্রী হিসেবে। বিশ্বের দরবারে বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও মুখ দীপিকাই। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপক অভিনেত্রী । এবার আরও একটি বড় খেতাব ছিনিয়ে নিলেন দীপিকা পাডুকোন। প্রথম ও একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে বিশেষ সম্মান পেলেন দীপিকা পাডুকোন।

দেশের নাম উজ্জ্বল করে দীপিকা পেয়েছেন গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২১। আন্তজার্তিক স্তরে বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে এই খেতাব নিজের ঝুলিতে তুলে নিয়েছেন দীপিকা পাডুকোন। দীপিকাই একমাত্র অভিনেত্রী যিনি এই অ্যাওয়ার্ড পেলেন। শুধুমাত্র নিজের স্টাইল স্টেটমেণ্টের জন্য নয়, অভিনয়ের দক্ষতার জন্যই এই বিশেষ খেতাব নিজের ঝুলিতে তুলেছেন তিনি। তবে এই অ্যাওয়ার্ড পাওয়াটা সহজ ছিল না দীপিকার জন্য। তাঁর সঙ্গে প্রতিযোগীতায় ছিলেন ৩০০০ আরও অভিনেত্রী। কিন্তু জুরিরা বেছে নিয়েছেন দীপিকাকেই। দীপিকার জন্য এই খেতাব নতুন হলেও আন্তর্জাতিক স্তরে তাঁর খ্যাতি আগেই হয়েছে। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনে সেরা ১০০ প্রভাবশালীদের মধ্যে নাম ছিল দীপিকার। এছাড়াও আন্তর্জাতিক স্তরে ক্রিস্টাল অ্যাওয়ার্ড ও ২০২০ সালে ডাভোস অ্যাওয়ার্ড পেয়েছেন দীপিকা পাডুকোন।

রণবীর ঘরনী আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, হৃত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, প্রভাসের সঙ্গে প্যান ইন্ডিয়া ছবি ‘প্রজেক্ট কে’, অমিতাভ বচ্চনের সঙ্গে হলিউডের ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক ও মহাভারতের কাহিনী নিয়ে মধু মান্তেনার ছবি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে